মোদি ‘ভালো মানুষ’, রাশিয়া থেকে তেল কিনতে হলে ‘আমাকে খুশি করতে হবে’ হুঁশিয়ারি ট্রাম্পের!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি ‘জানতেন আমি খুশি নই। ভারত ট্রাম্পকে খুশি করাতে না পারায় বেশ চটেছেন তিনি।  এদিন তিনি জানান আমাকে খুশি করা গুরত্বপূর্ণ ছিলো তবে প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত ভালো মানুষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন বছর শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।  তখন মনে করা হয়েছিল, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির সমাধান হতে পারে।  কিন্তু নতুন বছরেই শুরু হতেই ট্রাম্পের গলায় শোনা যাচ্ছে অন্য সুর।

প্রসঙ্গত, গত বছর ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন।  পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়।  এর ফলে কিছু পণ্যে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছে যায়।  এতে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।  এছাড়াও ট্রাম্প দাবি করেন, ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।  মূলত রাশিয়া থেকে তেল কেনা তে ক্ষুব্ধ ট্রাম্প

এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনাটি বিশ্ব রাজনীতিতে তেলের ইস্যুটিকে আবারও সামনে নিয়ে এসেছে, জানা গেছে দেশটিতে ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের মজুত রয়েছে, যা বৈশ্বিক রাজনীতির ক্ষমতা বদলে দেওয়ার মত রাখে।  এটি বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার এখান থেকে ১৭ শতাংশ তেলের জোগান দেয় বিশ্বে।  এই তেলের জন্য‌ই ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে মার্কিন বাহিনী। বারবারই মার্কিনরা বিশ্বকে দাবিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।