পশ্চিমবঙ্গে ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী কবে কোথায় ক্যাম্প বসবে দেখুন – 15 February To 26 February Camp Find West Bengal 2026

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • পশ্চিমবঙ্গের কবে কোথায় ক্যাম্প বসবে দেখুন লিস্ট
  • আপনার জেলায় কবে ক্যাম্প বসবে দেখুন লিস্ট
  • ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী - কবে কোথায় ক্যাম্প বসবে দেখুন
  • বিধানসভা ভিত্তিক ক্যাম্প লিস্ট দেখুন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প।  এই ক্যাম্পে গিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েরা একদিকে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন জানাতে পারবেন।  অপরদিকে যেসকল কৃষকের নিজস্ব চাষযোগ্য জমি নেই, অন্যের জমিতে চাষআবাদ করে জীবিকা নির্বাহ করে।  তারা ভূমিহীন প্রকল্পে আবেদন জানাতে পারবেন এই ক্যাম্পে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখের মধ্যে আপনার এলাকায় কিংবা আপনার বিধানসভায় কোথায় কবে ক্যাম্প বসবে (Find Your Camp) তা দেখে নিন আজকের প্রতিবেদনে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভায় ২৯৪টি ক্যাম্প বসবে সেখানে গিয়ে আবেদনকারীদের আবেদন জানাতে হবে অফলাইনে বাংলার যুবসাথী প্রকল্পে ও ভূমিহীন কৃষকদের ভূমিহীন প্রকল্পে।

১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে দেখুন – Duare Sarkar Camp List 15 February To 26 February 2026

১) আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে তা জানার জন্য সর্বপ্রথম আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধান অফিসিয়াল পোর্টালে আসতে (www.ds.wb.gov.in) হবে।  নিচে থাকা লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর পোর্টালের হোম পেজে থাকা Find Your Camp – Search for the nearest camp location and schedules এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনি কোন জেলার ক্যাম্প লিস্ট দেখতে চাচ্ছেন, সেই জেলা বেছে নিন।  এরপর উক্ত জেলার কোন বিধানসভার লিস্ট দেখতে চান, সেই বিধানসভা সিলেক্ট করুন।  এরপর ব্লক সিলেক্ট করতেই লিস্ট চলে আসবে।
৪) এখন আপনি দেখে নিন, আপনার জেলার অন্তর্গত বিধানসভায় কোন স্থানে ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী ক্যাম্প বসতে চলছে।

১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী কোথায় কোথায় ক্যাম্প বসবে দেখুন লিস্ট জেলা ভিত্তিক – 15 February To 26 February 2026 Camp List Find Check Link – Check Now & Click 

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –

১) আধার কার্ড,
২) ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা,
৩) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড,
৪) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট / সার্টিফিকেটের জেরক্স ,
৫) ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,
৬) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) – যদি থাকে।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে বেকার ছেলে-মেয়েরা ১৫০০ টাকা করে পেয়ে যাবেন।  আর এই টাকা আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতার সরকার।  অপরদিকে ভূমিহীন কৃষকের ভূমিহীন প্রকল্পে আবেদন করলে বছরে ৪ হাজার টাকা পাবেন দুটো কিস্তিতে ২ হাজার করে।  একটি কিস্তি রবি মরশুমে ও অপরটি দেওয়া হবে খারিফ মরশুমে।  এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারীর মধ্যে আবেদন জানাতে হবে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।