★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পুরুলিয়া জেলা পুলিশে ১২ জন ড্রাইভার নিয়োগ, বেতন ১৬ হাজার টাকা; জানুন আবেদনের খুঁটিনাটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুরুলিয়া জেলা পুলিশের অধীনে চুক্তিভিত্তিক চালক (ড্রাইভার) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১২টি শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বেতন:
জানা গেছে নিযুক্ত চালকেরা প্রতি মাসে ১৬ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন।

কারা আবেদন করতে পারবে?
এই পদের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। একই সঙ্গে প্রার্থীর বাংলা ভাষা পড়তে ও লিখতে পারার দক্ষতা থাকা আবশ্যক। কারিগরি যোগ্যতা হিসেবে হালকা (এলএমভি) অথবা ভারী (এইচএমভি) চার চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হতে হবে। এর পাশাপাশি নথিপত্র সহ গাড়ি চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

বয়স:
২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

নিয়োগ পদ্ধতি:
জেলা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। জমা পড়া আবেদনপত্রগুলি স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের সরাসরি ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মোট ৪০ নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে। এর মধ্যে গাড়ি চালানোর দক্ষতার পরীক্ষা বা ড্রাইভিং টেস্টে থাকবে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে ২০ নম্বর। চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের কাজে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?
প্রথমে পুরুলিয়া জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (wb.gov.in) থেকে আবেদনের নির্দিষ্ট ফর্মটি (Proforma) ডাউনলোড করে নিন।  ডাউনলোড করা ফর্মটি একটি সাদা A4 মাপের কাগজে প্রিন্ট করে নিন। এরপর নীল বা কালো কালির কলম দিয়ে ফর্মটি পরিষ্কার অক্ষরে নির্ভুলভাবে পূরণ করুন। ফর্মে আপনার একটিভ মোবাইল নম্বরটি অবশ্যই লিখবেন।

ফর্মের নির্দিষ্ট জায়গায় আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগান এবং ছবির ওপর নিজের সই (Self-attested) করুন।

ফর্মটি পূরণ করা হয়ে গেলে, তার সাথে নিচের ডকুমেন্টের জেরক্স কপি যুক্ত করুন এবং প্রতিটি জেরক্স কপির নিচে নিজের সই করতে হবে,,
১. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা মার্কশিট (ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ)।
২. জন্ম শংসাপত্র বা বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
৩. বৈধ ড্রাইভিং লাইসেন্স (কমপক্ষে ৩ বছরের পুরনো)।
৪. বাসস্থানের প্রমাণপত্র (আধার কার্ড বা ভোটার কার্ড)।
৫. গাড়ি চালানোর ৩ বছরের অভিজ্ঞতার শংসাপত্র।
৬. গাড়ি মেরামত বা মোটর মেকানিকের অতিরিক্ত কোনো সার্টিফিকেট থাকলে তা-ও দিতে পারেন।

এবার পূরণ করা ফর্ম এবং সমস্ত নথিপত্র একটি খামের ভেতরে ভরুন। খামের ওপরের অংশে বড় বড় ও স্পষ্ট অক্ষরে লিখুন— “APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2026”।

খামটি নিয়ে আপনাকে সরাসরি পুরুলিয়া জেলা পুলিশ সুপারের অফিসে যেতে হবে। সেখানে এই নিয়োগের জন্য রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে (Drop Box) খামটি ফেলে আসতে হবে।

জমা দেওয়ার ঠিকানা: দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পুরুলিয়া, পোস্ট ও জেলা- পুরুলিয়া, পিন- ৭২৩১০১।

আবেদনের শেষ তারিখ?
আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্রটি ড্রপ বক্সে জমা করতে হবে।

বিজ্ঞপ্তি জারি করেছে:
গত ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ঠিক ১৪ দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

West Bengal Job Vacancy 2026: Notification Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।