শিক্ষকতার চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এল South Eastern Railway এর আদ্রা ডিভিশন। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বিভিন্ন স্কুলে মোট ৩২ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আদ্রা ডিভিশনের রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুলের তিনটি ক্যাম্পাসে নিয়োগ করবে। এছাড়াও আদ্রা ডিভিশনের অন্যান্য রেল স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।
নির্বাচিত প্রার্থীরা পদভেদে আলাদা আলাদা মাসিক বেতন পাবেন। ২১,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৭,৫০০ টাকা পর্যন্ত।
আবেদনকারীদের যোগ্যতার ক্ষেত্রে পিজিটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৫০% নম্বরসহ মাস্টার্স ও বি.এড ডিগ্রি, টিজিটি পদের জন্য স্নাতক ও বি.এড ডিগ্রি এবং পিআরটি পদের জন্য ৫০% নম্বরসহ উচ্চমাধ্যমিক ও ডি.এল.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
এরজন্য আবেদনপত্রটি ফিলাপ করে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৬টার মধ্যে আদ্রা ডিভিশনের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি গিয়ে বা ডাকযোগে জমা দিতে হবে।
প্রাথমিক আবেদনের পর প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। আগ্রহী প্রার্থীদের South Eastern Railway এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তির সঙ্গে থাকা নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে সঠিকভাবে ফিলাপ করে নিতে হবে। এবং নির্ধারিত দিনে সকাল ১০টার মধ্যে আদ্রা দক্ষিণ-পূর্ব রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুলের ক্যাম্পাস ১ ও ২–এ উপস্থিত হয়ে ফিলাপ করা আবেদনপত্র, মাধ্যমিক থেকে মাস্টার্স ও বি.এড, ডি.এল.এডের অরিজিনাল সার্টিফিকেট, আধার কার্ড এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সব কিছু ঠিক থাকলে ওই দিনই সরাসরি ইন্টারভিউ নেবে।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ হিন্দি, ইংরেজি ও জীববিজ্ঞান বিষয়ের। ১২ মার্চ থেকে অর্থনীতি, কম্পিউটার ও পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নের এবং ১৬ মার্চ ইতিহাস ও সংস্কৃত বিষয়ের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
Adra Railway School Teacher Recruitment Notification 2026: Download Link

