Bangla Jubo Sathi: মাধ্যমিক পাশ হলেই মিলবে মাসে ১,৫০০ টাকা ভাতা! ২১ বছর হলেই আবেদন ‘বাংলার যুব সাথী’ প্রকল্পে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
Highlights
  • পশ্চিমবঙ্গে চালু হলো নতুন প্রকল্প ২০২৬
  • রাজ্যে বাংলার যুব সাথী - নতুন স্কিম চালু
  • মাধ্যমিক পাশে - প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

লক্ষ্মীর ভাণ্ডারের পর এ বার রাজ্যের মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা।  আজ অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বেকারদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ (Bangla Jubo Sathi)।  আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে, বলে জানান তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।  তবে এই আর্থিক সহায়তা মিলবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।  এর জন্য বরাদ্দ হয়েছে মোট ৫ হাজার কোটি টাকা।

তবে এই সুবিধাটি তখনই মিলবে রাজ্যে যদি তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসে, তা হলে ঘোষণামতোই আগামী ১৫ অগস্ট থেকেই ‘Bangla Jubo Sathi’ প্রকল্প চালু করা হবে।

এই প্রকল্পের কিভাবে আবেদন করতে হবে তা‌ বিস্তারিত অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করার পর জানিয়ে দেওয়া হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।