বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য থাকতে হবে ৫ টি ডকুমেন্টস, আছে তো? Banglar Yuba Sathi Prakalpa 2026 Documents Required West Bengal

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • বাংলার যুবসাথী প্রকল্প আবেদন ফর্ম ২০২৬
  • বাংলার যুবসাথী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে
  • এই ৫টি ডকুমেন্টস বাধ্যতামূলক আবেদনের জন্য দেখুন
  • আবেদন করলে প্রতি মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল থেকে ২৬ শে ফেব্রুয়ারী পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতিত পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুয়ারে সরকারের মতো ক্যাম্প।  এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের বেকার ছেলে-মেয়েরা নতুন প্রকল্প বাংলার যুবসাথী (BANGLAR YUBA SATHI) – তে আবেদন জানাতে পারবেন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু সময় হাতে কম তাই অফলাইনে আপাতত আবেদন জানাতে হবে বাংলার যুবসাথী প্রকল্পে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বাংলার যুবসাথী প্রকল্পে (Banglar Yuba Sathi Prakalpa 2026) আবেদন করার জন্য আপনার কাছে থাকতে হবে ৫টি নথি।  এই ৫টি নথি ফর্মের সাথে জমা না করলে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।  তাহলে দেখে নেওয়া যাক, কি কি ডকুমেন্টস লাগবে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে ১৫০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন পশ্চিমবঙ্গ সরকার।  এই টাকা আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে সরাসরি পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে।  আগামী ৫ বছর এই টাকা প্রতি মাসে মাসে বেকার ছেলে-মেয়েরা পাবেন, এরপরও টাকা পেতে ৫ বছর পর পুনরায় রিনুয়্যাল (Renewal) করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য শর্ত কি?

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ০১/০৪/২০২৬ তারিখের নিরিখে।
৩) আবেদনকারীকে একজন বেকার হতে হবে, কোনো সরকারি চাকরি করেননা বা পাননি।
৪) আবেদনকারী একজন পড়ুয়া হলেও আবেদন করতে পারবেন, তবে শিক্ষা বৃত্তি বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা পেলে আবেদনের যোগ্য নন।
৫) আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ থাকতে হবে, এছাড়াও উচ্চতর বেকার শিক্ষিত যুবক-যুবতীরাও আবেদনের যোগ্য।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে – Banglar Yuba Sathi Prakalpa Documents Required 2026

১) আবেদনকারীর সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো।
২) আবেদনকারীর আধার কার্ড,
৩) আবেদনকারীর ভোটার কার্ড,
৪) আবেদনকারীর ব্যাংক পাশবই এর প্রথম পাতার জেরক্স,
৫) আবেদনকারীর মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড,
৬) আবেদনকারীর মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট বা সার্টিফিকেট,
৭) আবেদনকারীর জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) সার্টিফিকেট – যদি থাকে।

বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন পদ্ধতি ২০২৬ – Banglar Yuba Sathi Prakalpa 2026 Form Fill Up

বাংলার যুবসাথী প্রকল্পে (Banglar Yuba Sathi Prakalpa 2026) আবেদন জানাতে হবে অফলাইনে। এরজন্য ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখের মধ্যে আপনার বিধানসভায় চালু হওয়া ক্যাম্পে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।  সম্পূর্ণ বিনামূল্যে পাবেন বাংলার যুবসাথী ফর্মটি, এরপর ফর্মটি পূরণ করে উপযুক্ত নথি সহকারে সেই ক্যাম্পেই জমা করুন।  তাহলেই আবেদন হয়ে যাবে, আবেদন এপ্রুভ হয়ে গেলে আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে সরাসরি ব্যাংকে ১৫০০ টাকা করে প্রতি মাসে মাসে চলে আসবে।

Banglar Yuba Sathi Prakalpa 2026 Application Form Download Link:- Download Now 

 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।