ভূমিহীন কৃষকদের টাকা ব্যাংকে জমা শুরু হলো! আপনি কবে টাকা পাবেন ভূমিহীন স্ট্যাটাস চেক করুন – Bhumihin Status Check – 123

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের প্রথম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।  আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা এবং আপনার আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা এখন খুব সহজেই অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে চেক করা যাবে।  আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে নিজের স্ট্যাটাস চেক করবেন।  বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে যেসব ভূমিহীন কৃষক আবেদন জানিয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার বছরে ৪০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।  যোগ্য আবেদনকারী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার।  প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা করে, মোট ৪০০০ টাকা পাঠানো হবে কৃষকদের ব্যাংকে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়েছে।

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক পদ্ধতি – Bhumihin Status Check Online. ভূমিহীন স্ট্যাটাস চেক পদ্ধতি অনলাইন

১) সর্বপ্রথম আপনাকে কৃষি বিভাগের মাটির কথা পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে ক্লিক করুন। পরবর্তী পেজে Application Status এ ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে ভূমিহীন ফর্মে যে মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করেছেন, সেই মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এরপর দেখে নিন আপনার Status বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।  এর পাশাপাশি আপনার নাম অনলাইন এন্ট্রি হয়েছে কিনা কৃষি দপ্তর থেকে ও Status কি দেখাচ্ছে তা দেখে নিন।

Bhumihin Status Check / ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিংকঃ Click Now 

ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে স্ট্যাটাস কোন ধাপে থাকলে টাকা ব্যাংকে জমা হবে –

ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ৩টি ধাপে ভেরিফাই করার পর।  প্রথমত, আবেদনকারীর নথি যাচাই করে অনলাইন এন্ট্রি হচ্ছে। অনলাইন এন্ট্রি হলে Status এ দেখা যাবে Quick Registration।  এরপর দ্বিতীয় ধাপে আসবে Full Registration এরপর ফাইনাল ধাপে দেখা যাবে Status এ ADA Approved।  যদি আবেদনকারী কৃষকের স্ট্যাটাস ADA Approved চলে আসে।  তাহলে খুব তাড়াতাড়ি সেই কৃষকদের ব্যাংকে প্রথম কিস্তির ২০০০ টাকা জমা হবে।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো টাকা পাঠানো শুরু হয়েছে যোগ্য ভূমিহীন কৃষকদের ব্যাংকে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।