BSNL এ চাকরির সুযোগ, মাস গেলে বেতন পাবেন ২৪ হাজার ৯০০ টাকা; সময় হাতে আর মাত্র কয়েকদিন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এ টেলিকম ও ফিন্যান্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০২৬।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, মোট ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।  এর মধ্যে টেলিকম বিভাগে ৯৫টি এবং ফাইন্যান্স বিভাগে ২৫টি পদ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (টেলিকম)
পদসংখ্যা:  ৯৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ বি.ই (B.E) বা বি.টেক (B.Tech) ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (ফিন্যান্স)
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি (CMA) ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে।
বেতন স্কেল : ২৪,৯০০ টাকা – ৫০,৫০০ টাকা এছাড়াও সরকারী ভাতার সুবিধা।

নিয়োগ পদ্ধতি: আবেদন করা প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক টেস্ট বা সিবিটি (CBT) এর মাধ্যমে বাছাই করা হবে।  এই পরীক্ষায় থাকবে অ্যাপটিচিউড এবং টেকনিক্যাল নলেজ সেকশন।  এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া করবে।

আবেদন ফি: General, ওবিসি OBC ও EWS প্রার্থীদের ২,৫০০ টাকা এবং এসসি, এসটি সহ বাকি প্রার্থীদের আবেদন ফি ১,২৫০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীদের বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটের www.bsnl.co.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৬

BSNL Recruitment Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।