CCRS Recruitment Notification 2026: CCRS-এ MLT সহ বিভিন্ন পদে নিয়োগ শুরু, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতেও মিলবে উচ্চ বেতনে সরকারি চাকরির সুযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে থাকা Central Council for Research in Siddha (CCRS)।  সম্প্রতি ৩১ জানুয়ারি এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, রিসার্চ অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (MLT) ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এই চারটি পদে মোট ১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিযুক্ত প্রার্থীদের বেতন কাঠামো হবে সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল–২ থেকে লেভেল–১০-এর অধীনে।

যেসব পদে নিয়োগ হবে—

১. রিসার্চ অফিসার (Siddha)
পদসংখ্যা: ২
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান (NCISM/CCIM) থেকে সিদ্ধা চিকিৎসায় স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাউন্সিলে চিকিৎসক হিসেবে নথিভুক্ত থাকতে হবে।

২. রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Chemistry)
পদসংখ্যা: ২
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ও অভিজ্ঞতা অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

৩. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (MLT)
পদসংখ্যা: ৯
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি ও কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি পাশ থাকা লাগবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ৩১ মার্চের মধ্যে।  বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি
জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।  এবং SC/ST/PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।  আবেদন ফি জমা দিতে হবে Demand Draft (DD) এর মাধ্যমে।

CCRS Recruitment Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।