ভোট গণনার পরেও বাংলায় থাকছে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের নির্বাচন-পরবর্তী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবার নির্বাচন কমিশন। শুক্রবার এমন‌ই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে, আগামী ৪ জুন ভোট গণনার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন থাকবে। মূলত গণনার পরবর্তী হিংসা রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই কমিশনের এই বড় সিদ্ধান্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কমিশন সূত্রে খবর, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে যে অশান্তি ও হিংসার পরিবেশ তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতেই এই কড়া পদক্ষেপ।

বিশাল বাহিনীকে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে মোতায়েন রাখা হবে।  জেলা শাসকদের (DM) এবং পুলিশ সুপারদের (SP) নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় টহলদারি বা রুট মার্চ জারি রাখতে।  এছাড়াও গণনা কেন্দ্রের নিরাপত্তা এবং ইভিএম পাহারা দেওয়ার জন্য আরও ২০০ কোম্পানি বাহিনী আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। জানানো হয়েছে রাজ্যে ৪ঠা মে-র পরও বাহিনী থাকছে। পরিস্থিতি খতিয়ে দেখে তবেই তাদের সরানো হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।