ইসরোতে চাকরি করার সুযোগ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর অধীনস্থ ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বেঙ্গালুরুতে টেকনিশিয়ান-বি এবং বিভিন্ন ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
শূন্যপদ:
এই নিয়োগে টেকনিশিয়ান-বি পদে ৪৬টি, হেভি ভেহিকল ড্রাইভার-এ পদে ১০টি, লাইট ভেহিকল ড্রাইভার-এ পদে ৩টি এবং স্টাফ কার ড্রাইভার-এ পদে ২টি শূন্যপদে নিয়োগ করবে।
টেকনিশিয়ান-বি পদে মোট ৪৬ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ইলেকট্রনিক্স মেকানিক এবং সংশ্লিষ্ট পাঁচটি ট্রেড মিলিয়ে ২৪টি পদ রয়েছে। এই ট্রেডগুলি হল Electronics Mechanic, Technician Power Electronics Systems, Mechanic Consumer Electronics Appliances, Instrument Mechanic এবং Mechanic Industrial Electronics। এ ছাড়া ফিটার পদে ৮টি, ইলেকট্রিশিয়ান পদে ৪টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (R&A/C) পদে ৫টি, টার্নার পদে ১টি, মেশিনিস্ট পদে ২টি, মোটর ভেহিকল মেকানিক পদে ১টি এবং ইলেকট্রোপ্লেটার পদে ১টি শূন্যপদ রয়েছে।
টেকনিশিয়ান-বি পদে আবেদন করার জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT স্বীকৃত ITI, NTC অথবা NAC যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ, শুধু মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে না। যে ট্রেডে আবেদন করবেন, সেই ট্রেডের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে।
লাইট ভেহিকল ড্রাইভার এ এবং স্টাফ কার ড্রাইভার-এ পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি বৈধ লাইট মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
হেভি ভেহিকল ড্রাইভার-এ পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি মোট পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছরের অভিজ্ঞতা ভারী গাড়ি চালানোর হতে হবে। বাকি অভিজ্ঞতা লাইট মোটর ভেহিকল চালানোর হতে হবে। প্রার্থীর বৈধ হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন:
টেকনিশিয়ান-বি পদে মাসিক শুরুর বেতন ২১,৭০০ টাকা। অন্যদিকে, লাইট ভেহিকল ড্রাইভার-এ, স্টাফ কার ড্রাইভার-এ এবং হেভি ভেহিকল ড্রাইভার-এ পদে শুরুতে মাসিক বেতন ১৯,৯০০ টাকা।
কিভাবে নিয়োগ হবে?
এই পদে আবেদনের পর প্রথমে আবেদনপত্র যাচাই করে প্রার্থীদের প্রাথমিক বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। টেকনিশিয়ান-বি পদের লিখিত পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে এবং সময় দেড় ঘণ্টা। ড্রাইভার পদগুলির লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, সময় ২ ঘণ্টা। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্ট দিতে হবে। ড্রাইভার পদের ক্ষেত্রে স্কিল টেস্টে গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হবে। স্কিল টেস্ট শুধুমাত্র বেঙ্গালুরুতে নেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে ইসরোর সরকারি ওয়েবসাইট www.isro.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন লিংক: https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/102567/istcBOtjGQvBFFaOvU/Index.html
অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2026/Oct/URSClAdvt2410_24102026.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
