ভোটের আগে আবারও নতুন করে শিরোনামে উঠে এল রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। অবশেষে মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হবে বলে জানায়। এ দিন রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে এ ঘোষণা করেন।
এর ফলে জেনারেল ও ওবিসি শ্রেণির মহিলারা এখন থেকে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, তফসিলি জাতি ( SC) ও উপজাতি (ST) শ্রেণির মহিলাদের মাসিক ভাতা বেড়ে হচ্ছে ১ হাজার ৭০০ টাকা। আগে যথাক্রমে এই অঙ্ক ছিল ১,০০০ ও ১,২০০ টাকা।
প্রসঙ্গত , এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা দাবি করেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দিবে। যদিও বিজেপি এই দাবি খারিজ করে দেয়।
উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের লাখ লাখ মহিলা এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা হিসেবে আর্থিক সহায়তা পাচ্ছেন। জানা গিয়েছে, এরফলে সাধারণ মহিলাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। এই বিষয়টিকে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা সামনের ভোটে জয়ী হবার একটা উপক্রম হিসেবে দেখছে।
কিভাবে আবেদন করবেন জানুন
পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্প, পৌরসভা বা বিডিও অফিসে বিনামূল্যে অফলাইনে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবেঃ–
১) স্বাস্থ্য সাথী কার্ড।
২) আধার কার্ড।
৩) SC/ST Certificate (যদি থাকে)।
৪) ব্যাঙ্কের পাশবই প্রথম পাতা বা বাতিল চেক।
৫) পাসপোর্ট সাইজের কালার ফটো।
Lakshmi Bhandar Prakalpa Status Check Online West Bengal 2026 – লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করুন অনলাইনে
১) সর্বপ্রথম আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Lakshmi Bhandar Portal এর হোম পেজে থাকা Track Application এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নম্বর / রেজিস্ট্রার মোবাইল নম্বর / আবেদন নং / স্বাস্থ্য সাথী কার্ড নং (যেকোনো ১টি) সিলেক্ট করে তা উল্লেখ করুন।
৪) এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। নিচে আবেদনের তথ্য দেখতে পারবেন। আবেদন এপ্রুভ হয়েছে কিনা, নাকি পেন্ডিং রয়েছে ইত্যাদি তথ্য।
৫) আবেদন এপ্রুভ হয়ে গেলে, কোন ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account Money Credit) টাকা জমা হচ্ছে তা দেখতে পারবেন ও কত কিস্তির টাকা পেয়েছেন, তা দেখতে পারবেন।
Lakshmi Bhandar Prakalpa Status Check Link – টাকা চেক লিংকঃ– Click Now

