NISST Recruitment 2026: পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে NISST-এ নিয়োগ, আজই আবেদন করুন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এবার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করার সুযোগ।  ভারত সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্থ পাঞ্জাবের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি (NISST) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।  মাধ্যমিক পাস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং স্নাতক সবাই নিজের যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন।  এবং এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে হবে।

১. মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদ: ২
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (১০ম শ্রেণি) পাস করলেই আবেদন করা যাবে।  পাশাপাশি কাজের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: মাসিক বেতন ১৩,০০০ টাকা পর্যন্ত।

২. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ১
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। সাথে ল্যাবরেটরিতে ১ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপিং করতে পারতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: মাসিক বেতন ১৭,০০০ টাকা পর্যন্ত।

৩. অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে স্নাতক (B.Com) হতে হবে। অ্যাকাউন্টস ও বুক-কিপিং এবং সরকারি আর্থিক নিয়মাবলী সম্পর্কে অন্তত ৩ বছরের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: মাসিক বেতন ৪৪,০০০ টাকা পর্যন্ত।

৪. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টর
শূন্যপদ: ১
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, মেটালার্জি বা ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে।  সাথে আয়রন ও স্টিল শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।
বয়স: ৩৫ বছর পর্যন্ত।
বেতন: মাসিক বেতন ৫০,০০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা NISST-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড ও তা পূরণ করে প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে বা ইমেলের (admin@nisst.org) মাধ্যমে পাঠাতে হবে।  তবে আবেদনপত্রটি আগামী ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে – National Institute of Secondary Steel Technology (NISST), GT Road, Sirhind side, Mandi Gobindgarh, Punjab – 147301।

National Institute of Secondary Steel Technology (NISST) Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।