অবিবাহিত চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছে সেনা কর্তৃপক্ষ। এনসিসি (NCC) ‘সি’ সার্টিফিকেট থাকলেই এবার সরাসরি আবেদন করা যাবে Indian Army-র NCC স্পেশাল এন্ট্রি স্কিমে। সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে ৭টি শূন্যপদ রয়েছে সেই সব পরিবারের সদস্যদের যাদের পরিবারের কেউ সেনায় কর্মরত অবস্থায় মারা (যুদ্ধে) গেছেন, এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী আরও জানা গিয়েছে, এ পদে নিয়োগের জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শূন্যপদে রয়েছে, প্রতিবেদনের নিচে পুরুষ ও মহিলা উভয় পদের নোটিফিকেশন ডাউনলোড লিংক দেওয়া হয়েছে। আবেদন করার পূর্বে বিস্তারিত ভালো ভাবে দেখুন।
আবেদন করার সময়সূচী:
আবেদন প্রক্রিয়া আগামীকাল ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য এনসিসি-র সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এর পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ করতে হবে। আর এনসিসি-র বি বা সি গ্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: ৫৬,১০০ টাকা- ১৭৭৫০০ টাকা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনপত্রের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে এরপর তাঁদের SSB ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে হলে ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। তবে এই চাকরির কাজের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর।
আবেদন ফি: আবেদন ফি দিতে হবে না। NCC স্পেশাল এন্ট্রিতে আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।
আবার কিভাবে করবেন: আবেদন করতে হবে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে joinindianarmy.nic.in
পুরুষ > NCC Special Entry Scheme Army Recruitment Notification 2026: Download Link
মহিলা > NCC Special Entry Scheme Army Recruitment Notification 2026: Download Link

