সন্ত্রাসের কারখানার কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে! ২০২৬ -এ বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে এক নম্বরে পাকিস্তান

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সন্ত্রাসবাদের কারখানা হিসেবে পরিচিত পাকিস্তানের আসল চরিত্র এবার বিশ্বের সামনে বেরিয়ে এল। সিডনি ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP) প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল টেরোরিজম ইনডেক্সে (GTI) বলা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসের কার্যক্রম এতো বেশি যার ফলে আফ্রিকান দেশগুলোকে টপকে এক নম্বর স্থানে উঠে এসেছে।  অর্থাৎ, এবার এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় সন্ত্রাসবাদী আঁতুড়ঘর হলো ইসলামাবাদ। রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যুর হার আগের চেয়ে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত এক বছরে ১,১৩৯ জন প্রাণ হারিয়েছেন, যা ২০১৩ সালের পর দেশটিতে সর্বোচ্চ রেকর্ড। মূলত নিজেদের পোষা সন্ত্রাসীদের সংগঠন টিটিপি (TTP) এবং বিএলএ (BLA)-র হামলায় এখন দিশেহারা পাকিস্তান।  সারা বিশ্বে যেখানে সন্ত্রাসবাদ কমছে, সেখানে পাকিস্তানের এই উত্থান আন্তর্জাতিক মহলে দেশটির মুখ থুবড়ে পড়েছে। এই রিপোর্ট প্রমাণ করল, ভারতের প্রতিবেশী দেশটি এখন কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ এবং বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গা।


পাকিস্তানের এই শোচনীয় অবস্থার বিপরীতে ভারতের চিত্রটা অনেকটাই স্বস্তির।  ভারত এই তালিকায় ১৩তম স্থানে নেমে এসেছে এবং সেখানে সন্ত্রাসবাদী প্রভাব ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।