নির্বাচন কমিশনের তরফ থেকে ধাপে ধাপে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটারদের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হচ্ছে। কমিশন বুথভিত্তিকভাবে এই তালিকা দুটি ভাগে প্রকাশ করছে। একদিকে থাকছে সেই সমস্ত ভোটারদের নাম, যাদের নাম বিচারাধীন অবস্থান থেকে নতুন করে সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে প্রকাশ করা হচ্ছে সেই সমস্ত ভোটারদের তালিকা, যাদের নাম বাতিল করা হয়েছে বা ‘ডিলিট’ করা হয়েছে।
যেসকল ভোটারের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকাতেও অন্তর্ভুক্ত হয়নি বা যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন। রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই ট্রাইব্যুনালগুলি কাজ শুরু করেছে। জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও নাগরিকের আপত্তি থাকলে, তাঁরা সরাসরি এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। এছাড়া, গত শনিবার রাত থেকেই কমিশনের পোর্টালে অনলাইনে আপিল করার ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাইবুনাল অনলাইন আবেদন পদ্ধতি – Delete Voter Turbinal Online Appeal 2026 Step By Step
১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রার মোবাইল উল্লেখ করে লগইন করুন। আর নতুন হলে Sign Up এ ক্লিক করে মোবাইল নম্বর, নাম ও OTP ভেরিফাই করে রেজিস্ট্রেশন করুন ও লগইন করুন।

৩) ভোটার সার্ভিস পোর্টালে থাকা সার্ভিস অপশনে “Submit Appeal for Individuals (Under Adjudication)” – এখানে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে যে ভোটারের অ্যাপিল করবেন, তার ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন। নিচে সমস্ত তথ্য দেখতে পারবেন।

৫) এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
নিচে ভোটারের নাম, সম্পূর্ণ ঠিকানা (পিন কোডসহ), ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করুন। সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
এরপর “Brief Facts of the Appeal” অংশে আপনার সমস্যার বিস্তারিত বিবরণ লিখুন।
তারপর “Relief(s) Sought” অংশে আপনি কী ধরনের সমাধান বা ব্যবস্থা চান, তা স্পষ্টভাবে উল্লেখ করুন।
সব তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে, নিচে নিজের জায়গার নাম (গ্রাম/শহর) লিখে Submit বাটনে ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে আধার অথেনটিকেশন সম্পন্ন করুন। ভোটারের আধার কার্ড নম্বর উল্লেখ করুন GET OTP তে ক্লিক করুন। আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে তা উল্লেখ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে Acknowledgement of Appeal submitted রিসিভ কপি পেয়ে যাবেন। এরপর ডকুমেন্টস সহকারে রিসিভ কপি জমা করুন নিকটবর্তী BDO/SDO/DM অফিসে।

Submit Appeal for Individuals (Under Adjudication) Online Apply & Status Check Link:- Apply Now
