তেল না পেয়ে যুদ্ধের চূড়ান্ত ঘোষণা? ট্রাম্পের হুঁশিয়ারি— “একটি গোটা সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে”

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন চূড়ান্ত পর্যায়ে।  ইরান কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি তেল ও গ্যাস সংকট দেখা দিয়েছে।  এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।  তিনি সরাসরি ইরানকে লক্ষ্য করে বলেছেন, “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইরান গত কয়েক সপ্তাহ ধরে পারস্য উপসাগরের তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে।  এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং দাম আকাশচুম্বী হয়েছে।  এর ফলে সমস্যায় এবং লজ্জায় পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।  তাই ট্রাম্প আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, যদি ইরান এই অবরোধ তুলে না নেয় এবং একটি স্থায়ী সমঝোতায় না আসে, তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সামরিক পদক্ষেপ নেবে।  নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে।

ট্রাম্পের এই চূড়ান্ত হুমকির কয়েক ঘণ্টা আগেই মার্কিন বিমান বাহিনী ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে (Kharg Island) ভয়াবহ হামলা চালিয়েছে।  পেন্টাগন জানিয়েছে, তারা সেখানে অন্তত ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।  যদিও তেলের মূল অবকাঠামোতে সরাসরি হামলা চালানো হয়নি। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও চরম আকার ধারণ করলো।

ট্রাম্পের এই ‘সভ্যতা ধ্বংসের’ হুমকিকে “উন্মাদনা” বলে আখ্যায়িত করেছে তেহরান। ইরানের রেভোলিউশনারি গার্ড (IRGC) জানিয়েছে, তারা যেকোনো মূল্যে তাদের ভূখণ্ড রক্ষা করবে।  এদিকে, হামলার ভয়ে ইরানের সাধারণ মানুষ বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে “মানব ঢাল” তৈরি করছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।