West Bengal Job Vacancy 2026: রাজ্যে মাধ্যমিক পাশেই আধার কার্ডের অফিসে চাকরি, কীভাবে আবেদন করবেন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে রাজ্যে চাকরি ২০২৬
  • আধার কার্ড অফিসে চাকরি ২০২৬
  • আধার সুপারভাইজার / অপারেটর পদে চাকরি ২০২৬
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এলো সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডে।  রাজ্যের বিভিন্ন জেলায় আধার সেবা কেন্দ্রে (ASK) Aadhaar Supervisor ও Operator পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে।  এই চাকরিতে আবেদন কীভাবে করবেন ? এবং কারাই বা আবেদনের যোগ্য জেনে নিন বিস্তারিত আজকের প্রতিবেদনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই নিয়োগ হবে এক বছরের জন্য।  আবেদন করার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬।  ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।  এক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে। পাশাপাশি আবার সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর জন্য।  মূলত এই নিয়োগ হচ্ছে CSC e-Governance Services India Ltd এর মাধ্যমে, যা আধার পরিষেবার কাজ করে UIDAI-এর অধীনে।

রাজ্যে মোট শূন্যপদ রয়েছে ৭টি। জেলা অনুযায়ী রয়েছে—

আলিপুরদুয়ারে ১, দার্জিলিংয়ে ১, পূর্ব মেদিনীপুরে ১, কলকাতায় ২ এবং উত্তর দিনাজপুরে ২টি পদ।

বেতন স্কেল:
রাজ্যে সরকার যে অর্ধদক্ষ (Semi-Skilled) কর্মীদের জন্য ন্যূনতম বেতন ঠিক করেছে, সেই অনুযায়ী টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। এর সঙ্গে থাকতে হবে ২ বছরের আইটিআই, অথবা ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা, এছাড়াও উচ্চতর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।  পাশাপাশি প্রার্থীর কাছে UIDAI অনুমোদিত সংস্থা থেকে প্রাপ্ত Aadhaar Operator অথবা Supervisor Certificate থাকা লাগবে।  এবং বেসিক কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।

উল্লেখ্য, যাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট নেই, তাদের আগে অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। রাজ্য দপ্তর অনুমোদন দিলে পরীক্ষায় বসা যাবে।  পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট পাওয়া যাবে।  সার্টিফিকেট পেলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।

West Bengal Aadhaar Supervisor/Operator Recruitment Notification 2026: Download Now 

West Bengal Aadhaar Supervisor/Operator Job Online Apply 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।