West Bengal Vote 2026 Date Assembly Wise: রাজ্যে দু’দফায় ভোট, কবে কোথায় হচ্ছে? দেখে নিন আপনার বিধানসভায় কোন দফায় ভোট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
7 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। শুধু বাংলা নয়, একইসঙ্গে অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চ।  এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে মোট দুই দফায়।  দেশের বাকি রাজ্যগুলিতে এক দফায় ভোট হলেও, এবার রাজ্যে ভোট হবে মাত্র দুই দফায়।  প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল।  পাহাড় থেকে সাগর বাংলার ক্ষমতার মসনদ শেষ পর্যন্ত কার হাতে যাবে, তা নিশ্চিতভাবে জানা যাবে আগামী ৪ মে ফলাফল ঘোষণার দিন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ১৫২টি আসনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ।  এই দফায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং পরদিন অর্থাৎ ৭ এপ্রিল জমা পড়া মনোনয়নগুলো স্ক্রুটিনি বা পরীক্ষা করে দেখা হবে।  যদি কোনো প্রার্থী তাঁর নাম প্রত্যাহার করতে চান, তবে তাঁর জন্য শেষ দিন ধার্য করা হয়েছে ৯ এপ্রিল।  অন্যদিকে, দ্বিতীয় দফার ১৪২টি আসনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ২ এপ্রিল।  এই দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল এবং স্ক্রুটিনি হবে ১০ এপ্রিল।  দ্বিতীয় দফার প্রার্থীরা ১৩ এপ্রিল পর্যন্ত তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবেন।

প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল ভোট হবে মূলত উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সংলগ্ন জেলাগুলোতে।  যা ১৫২ বিধানসভা কেন্দ্র অনুষ্ঠিত হবে।  সেগুলো দেখে নিন:

১. কোচবিহার: কোচবিহার জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে – মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর ও দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

২. আলিপুরদুয়ার: এই জেলায় মোট ৫ টি বিধানসভা কেন্দ্রে হবে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার সদর, ফালাকাটা এবং মাদারিহাট।

৩. জলপাইগুড়ি: এই জেলায় মোট ৭টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে— ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা।

৪. দার্জিলিং ও কালিম্পং: এই দুই জেলার মোট ৬টি আসনে হবে— কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া।

৫. উত্তর দিনাজপুর: এই জেলায় মোট ৯টি আসনে হবে— চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার।

৬. দক্ষিণ দিনাজপুর: এই জেলায় মোট ৬টি বিধানসভা আসনে ভোট হবে— কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর।
৭. মালদা: এই জেলায় মোট ১২টি বিধানসভা আসনে ভোট হবে— হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা সদর, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর।

৮. মুর্শিদাবাদ: এই জেলায় মোট ২২টি বিধানসভা আসনে ভোট হবে— ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ শহর, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি।

৯. পূর্ব মেদিনীপুর: এই জেলায় মোট ১৬টি বিধানসভা আসনে ভোট হবে— তমলুক, পাঁশকুড়া পূর্ব ও পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর ও দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর এবং এগরা।
১০. পশ্চিম মেদিনীপুর: এই জেলায় মোট ১৪টি আসনে ভোট হবে— দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর সদর ও গ্রামীণ, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী এবং কেশপুর।

১১. ঝাড়গ্রাম: এই জেলায় মোট ৪টি আসনে ভোট হবে— নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর।

১২. পুরুলিয়া: এই জেলায় মোট ৯টি আসনে ভোট হবে— বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া সদর, মানবাজার, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর।

১৩. বাঁকুড়া: এই জেলায় মোট ১২টি আসনে ভোট হবে— শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বাঁকুড়া সদর, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস এবং সোনামুখী।

১৪. পশ্চিম বর্ধমান: এই জেলায় মোট ৯টি আসনে ভোট হবে— পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর ও দক্ষিণ, কুলটি এবং বারাবনি।

১৫. বীরভূম: এই জেলায় মোট ১১টি আসনে ভোট হবে— দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারই।

দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোট হবে মূলত কলকাতা, দুই ২৪ পরগনা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে। যা ১৪২টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।  সেগুলো দেখে নিন:

১. নদীয়া: এই জেলার মোট ১৭টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে— করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, চাকদহ, কল্যাণী এবং হরিণঘাটা।

২. উত্তর ২৪ পরগনা: এই জেলায় মোট ৩৩টি আসনে ভোটগ্রহণ হবে— বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর ও সদর, পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, রাজারহাট-গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট উত্তর ও দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ।

৩. দক্ষিণ ২৪ পরগনা: এই জেলার মোট ৩১টি কেন্দ্রে নির্বাচন হবে— গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব ও পশ্চিম, ক্যানিং পূর্ব ও পশ্চিম, মগরাহাট পূর্ব ও পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর উত্তর ও দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব ও পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ।

৪. কলকাতা: তিলোত্তমার মোট ১১টি বিধানসভা আসনে ভোট হবে সেগুলো হলো – কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া।

৫. হাওড়া: এই জেলার মোট ১৬টি কেন্দ্রে ভোট হবে— বালি, হাওড়া উত্তর, মধ্য ও দক্ষিণ, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উত্তর ও দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুড়।

৬. হুগলি: এই জেলায় মোট ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে— উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট এবং খানাকুল।

৭. পূর্ব বর্ধমান: এই জেলার মোট ১৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে— খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ ও উত্তর, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ ও উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং গলসি।

উল্লেখ্য, এদিন নির্বাচন কমিশনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই ভাতার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বকেয়া ডিএ মেটানোর আশ্বাস এবং অন্যদিকে পুরোহিত-মোয়াজ্জেনদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।

ভোটের ঠিক মুখেই রাজ্য সরকারের এই ঘোষণাগুলি বাংলার রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে।  নির্বাচন কমিশন আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার সাথে সাথেই সারা রাজ্যে ‘আদর্শ আচরণবিধি’ চালু হয়ে গিয়েছে।  যার ফলে, আজ থেকে ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত সরকার নতুন করে আর কোনও বড় প্রকল্প বা কোনো সুবিধা ঘোষণা করতে পারবে না। প্রশাসনের রাশ এখন থাকবে নির্বাচন কমিশনের হাতে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।