আজ থেকে ক্যাম্প শুরু আপনার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প বসবে, দেখুন নতুন লিস্ট – Duare Sarkar Camp List 2026

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • আজ থেকে বসলে যুব সাথী ক্যাম্প
  • আপনার এলাকায় কোথায় ক্যাম্প বসলো, দেখুন লিস্ট
  • দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২৬
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যজুড়ে আজ, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হল বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপ এর বিশেষ ক্যাম্প।  সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক ও বিধানসভা এলাকায় বসবে এই ক্যাম্প।  ‘বাংলার যুব সাথী’ প্রকল্প, ভূমিহীন কৃষকদের জন্য বার্ষিক ৪ হাজার টাকার সহায়তা-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করতে পারবে।

জানা গেছে, আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে ক্যাম্প থেকে আবেদন ফরম নিয়ে ও প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স জমা দিতে হবে।  সময় সীমিত হওয়ায় নির্ধারিত তারিখের মধ্যেই আবেদন করার পরামর্শ দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

কীভাবে জানবেন আপনার এলাকায় কোথায় বসছে ক্যাম্প?

আর দেরি কিসের দেখে নিন নিম্নলিখিত নিয়মে—

১. আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে তা জানার জন্য সর্বপ্রথম আপনাকে আমাদের পাড়া আমাদের সমাধান অফিসিয়াল পোর্টালে আসতে (www.ds.wb.gov.in) হবে।  নিচে থাকা লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২. এরপর পোর্টালের হোম পেজে থাকা Find Your Camp – Search for the nearest camp location and schedules এই লেখার উপরে ক্লিক করুন।

৩. পরবর্তী পেজে আপনি কোন জেলার ক্যাম্প লিস্ট দেখতে চাচ্ছেন, সেই জেলা বেছে নিন।  এরপর উক্ত জেলার কোন বিধানসভার লিস্ট দেখতে চান, সেই বিধানসভা সিলেক্ট করুন।  এরপর ব্লক সিলেক্ট করতেই লিস্ট চলে আসবে।

৪. এখন আপনি দেখে নিন, আপনার জেলার অন্তর্গত বিধানসভায় কোন স্থানে ১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী ক্যাম্প বসতে চলছে।

১৫ই ফেব্রুয়ারী থেকে ২৬শে ফেব্রুয়ারী কোথায় কোথায় ক্যাম্প বসবে দেখুন লিস্ট জেলা ভিত্তিক – 15 February To 26 February 2026 Camp List Find Check Link

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।