আদালতের বেঁধে দেওয়া সময়সীমার ঠিক মুখে দাঁড়িয়ে নির্বাচন কমিশন প্রকাশ করল একাদশ ১১তম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। ৭০০ জন জুডিশিয়াল অফিসারের নজরদারিতে যে নজিরবিহীন স্ক্রুটিনি প্রক্রিয়া শুরু হয়েছিল, তার চূড়ান্ত পর্যায়ের কাজ সেরে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে ৬০ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণের কাজ এখন চূড়ান্ত সাফল্যের দোরগোড়ায়। গত ৪ঠা এপ্রিল দশম তালিকা প্রকাশের পর গত ২৪ ঘণ্টায় কমিশনের ঝোড়ো তৎপরতায় অবশিষ্ট কয়েক লক্ষ আবেদনের কাজ দ্রুতগতিতে এগিয়েছে।
নির্বাচনী নিয়ম মেনে এই একাদশ তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরাই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে এবারের তালিকাটিও বুথভিত্তিক দুটি ভাগে সাজানো হয়েছে—প্রথম ভাগে নবনিযুক্ত ভোটারদের নাম এবং দ্বিতীয় ভাগে বাতিল হওয়া বা ‘ডিলিট’ লিস্ট। সাধারণ মানুষ কমিশনের পোর্টাল থেকে সরাসরি পিডিএফ ডাউনলোড করে তাঁদের নাম যাচাই করতে পারছেন।
তবে আগের তালিকাগুলোর মতোই একাদশ তালিকাতেও কত নাম গৃহীত হলো আর কত বাতিল, সেই পরিসংখ্যান নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে কমিশন। এদিকে রাজ্যজুড়ে ব্যাপক অভিযোগ উঠছে যে, ইচ্ছাকৃতভাবে ডিলেট করে দেওয়া হয়েছে বিচারাধীন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে।
তবে যাঁদের নাম এই পর্যায় পর্যন্ত বাদ পড়েছে, তাঁদের জন্য আইনি লড়াইয়ের সুযোগ থাকছে। রাজ্যের ২৩টি জেলায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে গঠিত বিশেষ আপিল ট্রাইব্যুনাল এখনও সক্রিয়। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তে সংক্ষুব্ধ যে কোনো নাগরিক সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে এই ট্রাইব্যুনালে আপিল করতে পারছেন। আগামী ৭ই এপ্রিলের চূড়ান্ত ডেডলাইনের আগেই এ কাজ সম্পন্ন করবে বলে খবর।
West Bengal Supplementary Voter List 11th PDF Download
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |

