দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হলো ১৩তম সাপ্লিমেন্টারি বা সম্পূরক তালিকা, যা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এই নতুন তালিকার তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল, যা খতিয়ে দেখতে কমিশন ৭০০-র বেশি অভিজ্ঞ বিচারককে নিয়োগ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া বা অ্যাডজুডিকেশন শেষে সেই ৬০ লক্ষের নিষ্পত্তি শেষ করে দেখা গেছে সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গেছে ২৭.১৬ লক্ষ ভোটার।
বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে এই ব্যাপক নাম কাটার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সংক্ষুব্ধ ভোটারদের জন্য স্পেশাল অ্যাপলেট ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকলেও হাতে সময় খুবই কম। ফলে এই সামান্য সময়ের মধ্যে আইনি লড়াই চালিয়ে কতজন মানুষ তাঁদের হারানো ভোটাধিকার ফিরে পাবেন, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
West Bengal Supplementary Voter List 13th PDF Download
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |
