অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের। গত সোমবার থেকে ধাপে ধাপে একাধিক তালিকা প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হলো অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত রাজ্যে মোট ৪৯ লক্ষ ৬২ হাজার ৮৫০ জন ভোটারের নামের আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ আবেদন বিবেচনাধীন ছিল, যা আদালতের পর্যবেক্ষণে ৭০০ জন জুডিশিয়াল অফিসারের মাধ্যমে দ্রুততার সাথে যাচাই করা হচ্ছে। তবে এই বিপুল সংখ্যক নিষ্পত্তির মধ্যে কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে আর কতজনের নাম বাতিল হয়েছে, সেই পরিসংখ্যান কমিশন এখনও খোলসা করেনি।
কমিশনের পোর্টালে এই অষ্টম তালিকা আপলোড হওয়ার পরেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, এই তালিকায় যাঁদের নাম ঠাঁই পেয়েছে, তাঁরা আসন্ন নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
পূর্বের ধারা বজায় রেখেই কমিশন এই দফাতেও বুথভিত্তিক দুটি আলাদা ভাগে তালিকা প্রকাশ করেছে। যেখানে এক দিকে বিবেচনাধীন অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের নাম রয়েছে, অন্য দিকে মুছে দেওয়া ডিলিট আবেদনকারীদের তালিকাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ভোটাররা এখন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বুথের তালিকা ডাউনলোড করে নিজেদের নামের বর্তমান স্থিতি দেখে নিতে পারছেন।
অন্যদিকে, যাঁদের নাম অষ্টম তালিকাতেও নেই বা যাঁদের আবেদন নাকচ হয়েছে, তাঁদের জন্য আইনি রক্ষাকবচ হিসেবে বিশেষ আপিল ট্রাইব্যুনাল প্রস্তুত রাখা হয়েছে। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই আদালতগুলি কাজ করছে। জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো নাগরিকের আপত্তি থাকলে, তাঁরা সরাসরি কমিশনের অনলাইন পোর্টালে গিয়ে আপিল করতে পারবেন।
অষ্টম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড লিংক
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |

