Yuva Sathi Prakalpa: আগামীকালের মধ্যে সবার ব্যাংকে যুবসাথীর টাকা, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

যুবসাথী প্রকল্পের টাকা (Yuba Saith Payment) কবে ব্যাংকে জমা হবে—এই প্রশ্ন এখন অনেক আবেদনকারী বেকার ছেলে-মেয়ের মনে ঘুরছে। গত ৭ মার্চ শনিবার থেকেই বাংলার যুবসাথী প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে রাজ্য সরকার।  তবে এখনও অনেক আবেদনকারী জানাচ্ছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হয়নি।  ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন অনেকেই।  অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে এই বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সূত্র মারফত জানা গিয়েছে, প্রত্যেক যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে যাতে আগামীকালের মধ্যেই বাংলার যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির ১৫০০ টাকা পাঠানো হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  শুধু তাই নয়, জানা গিয়েছে আগামীকাল বিকেল ৪টার মধ্যেই যাতে সকল যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা জমা পড়ে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৮৪ লক্ষ বেকার ছেলে-মেয়ে আবেদন জানিয়েছেন।  আগে ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকে দেওয়া হবে।  তবে ভোটের কারণে যাতে টাকা পেতে কোনও বিলম্ব না হয়, সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার।  ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করার যোগ্য।

বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস জানার জন্য পশ্চিমবঙ্গের Youth ও Sports দপ্তরের তরফ থেকে যুবসাথী অনলাইন পোর্টাল চালু করা হয়েছে।  এই পোর্টালের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন জমা (Yuba Sathi Online Apply) নেওয়া হয়েছে।  পাশাপাশি বিভিন্ন রেজিস্ট্রেশন ক্যাম্পে অফলাইনেও আবেদন গ্রহণ করা হয়েছে।  জানা গিয়েছে, অনলাইনে আবেদনকারীদের তথ্য আগে থেকেই পোর্টালে নথিভুক্ত থাকায় তাদের টাকা পেতে খুব বেশি দেরি হয়নি এবং প্রায় সকলেই ইতিমধ্যেই টাকা পেয়েছেন।  অন্যদিকে, অফলাইনে আবেদনকারীদের তথ্য ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে ম্যানুয়ালি পোর্টালে আপলোড করতে হওয়ায় টাকা পেতে কিছুটা সময় লাগছে।  তবে ইতিমধ্যেই অফলাইনে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টেও ধাপে ধাপে টাকা জমা পড়া শুরু হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবসাথী প্রকল্পের টাকা আগামীকালের মধ্যেই দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।  এই বিষয়ে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এছাড়াও আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আগামীকাল বিকেল ৪টার মধ্যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।