রাজ্যসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বাংলার রাজনৈতিক আঙিনা। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণকে সামনে রেখে শাসকদল তৃণমূলের অন্দরে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
এবার সরাসরি আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে বড় চমক দিলেন শাসক দল তৃণমূল। রাজ্য থেকে রাজ্যসভায় যাওয়ার জন্য যে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। প্রার্থীরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন পুলিশ ডিরেক্টর জেনারেল (ডিজিপি) রাজীব কুমার, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী এবং জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এই তালিকায় অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম প্রকাশের পর থেকেই বাম গেরুয়া শিবিরের জোর চর্চা।
উল্লেখ্য, রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ মার্চ। তৃণমূলের এই প্রার্থীরা সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। মূলত পশ্চিমবঙ্গ থেকে মোট পাঁচটি আসনের মধ্যে তৃণমূল চারটি আসনে লাভ করবে এবং বিজেপি একটি আসন পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন