সরকারি সংস্থায় চাকরি করতে চান? ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। ডিভিসির মাধ্যমে তাদের যৌথ সংস্থা বোকারো পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডে (BPSCL) ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং সি অ্যান্ড আই—এই চারটি বিভাগে মোট ১৮ জনকে নেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই নিয়োগে আলাদা কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। GATE 2025 পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।
কোন বিভাগে কত কর্মী নিয়োগ?
ডিভিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মেকানিক্যাল বিভাগে ১০ জন, ইলেকট্রিক্যাল বিভাগে ৪ জন, সিভিল বিভাগে ১ জন এবং সি অ্যান্ড আই বিভাগে ৩ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ১৮টি।
কী যোগ্যতা হলে আবেদন করা যাবে?
এই পদগুলিতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ফুলটাইম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
তবে শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই হবে না। আবেদনকারীদের অবশ্যই GATE 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল বিভাগের জন্য ME, ইলেকট্রিক্যালের জন্য EE, সিভিলের জন্য CE এবং সি অ্যান্ড আই বিভাগের জন্য IN পেপারে পাওয়া নম্বর দেখা হবে।
বয়সসীমা:
জেনারেল শ্রেণির প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কত?
৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। তবে জয়েন করার পর বেতন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। তখন বেতন স্কেল বেড়ে হবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা। এর পাশাপাশি ডিএ, বিভিন্ন ভাতা, চিকিৎসার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির মতো সুযোগ-সুবিধাও মিলবে।
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে GATE 2025 পরীক্ষায় পাওয়া নম্বরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট বিভাগের GATE স্কোরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিভেকশনের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিভেকশনের পর যোগ্যতা পূরণকারী প্রার্থীদের চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।
আবেদন মূল্য:
জেনারেল, ওবিসি (এনসিএল) এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি, প্রাক্তন সেনাকর্মী এবং সংস্থার বিভাগীয় কর্মীদের কোনও আবেদন ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Career বিভাগ থেকে Recruitment Notices অপশনে যেতে হবে। সেখানে BPSCL Management Trainee Recruitment 2026-এর বিজ্ঞপ্তি খুলে আবেদন সংক্রান্ত নির্দেশিকা দেখে নিতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
৬ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৬। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://www.dvc.gov.in/
এছাড়াও আবেদনের পূর্বে একবার আবেদনের বিজ্ঞপ্তিটি দেখে নিন।
Notification Download: Download
DVC Recruitment Portal – Applicant Login https://www.dvc.gov.in/cms-web/recruitment_dvc_register
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
