রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মাতৃস্বাস্থ্য ও শিশু কল্যাণে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, গর্ভবতী হলেই এবার মিলবে সরকারি সহায়তা। এদিন তিনি বলেন গর্ভবতী মায়েদের এককালীন ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তাঁরা ৬টি পুষ্টি কিট (Nutrition Kit) পাবেন।
বলা হয় যে, ‘মায়ের কোল সভ্যতার সুতিকাগার‘। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মজুরির ক্ষতিপূরণের জন্য, উন্নত স্বাস্থ্ য পরিষেবা গ্রহণে উৎসাহ দিতে এবং মা ও শিশুর জন্য উন্নত পুষ্টির ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মাক্রবন্দনা যোজনা চালু করেছে। এই সংবেদনশীল শ্রেণিকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা যোজনার আর্থিক সাহায্য-সহ মোট ২১,০০০ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা ৬টি পুষ্টি-কিট পাবেন।
