মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় ৪৪টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে আজই আবেদন করুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) এ একাধিক অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে।  মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা এবং স্নাতক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ৮,২০০ টাকা থেকে ১২,৩০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি (Advt. No. N/022/2026) অনুযায়ী, ডেপুটি ডিউটি ম্যানেজার, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান (রেডিওলজি ও প্যাথলজি), পেশেন্ট কাউন্সেলর, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ইমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল রেকর্ডস অ্যাসিস্ট্যান্ট এবং ফ্রন্টলাইন হেলথকেয়ার অ্যাসোসিয়েট এই দশটি বিভিন্ন পদে মোট ৪৪ জন প্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নিয়োগ করবে।

এছাড়াও প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে।যেমন, কিছু পদের জন্য মাধ্যমিক পাশ, কিছু পদের জন্য বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক, আবার কিছু পদের জন্য স্নাতক বা সংশ্লিষ্ট ডিপ্লোমা বাধ্যতামূলক থাকা লাগবে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ডেপুটি ডিউটি ম্যানেজার পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যাদের মূল কাজ হবে হাসপাতালের ইনডোর ও আউটডোর রোগী পরিষেবায় সহায়তা করা।  জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ও ইমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে (কিছু ক্ষেত্রে আইটিআই যোগ্যতাসম্পন্নরা আগে সুযোগ পাবে)।  অন্যদিকে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান (রেডিওলজি/প্যাথলজি) পদের জন্য বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানসহ উচ্চমাধ্যমিক পাশ এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ান পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন।  এছাড়া, পেশেন্ট কাউন্সেলর পদের জন্য বিজ্ঞান, নিউট্রিশন বা ডায়েটেটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে।

কিভাবে আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের আগামী ৩ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে ভারত সরকারের অফিসিয়াল ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NAPS) পোর্টালে https://www.apprenticeshipindia.gov.in/ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: আবেদন গ্রহণ শেষ হলে এরপর নথি যাচাই বাছাই করবে, এছাড়া লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ দেবে।

Chittaranjan National Cancer Institute Recruitment Notification 2026: Pdf Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।