ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (WBPDCL)। সংস্থার তরফে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স এবং মাইনিং বিভাগে মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য সংস্থার বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, প্রকল্প এবং কয়লা খনিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
কোন পদে কত শূন্যপদ?
মোট ৬০টি শূন্যপদের মধ্যে ৩০টি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ৩০টি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য বরাদ্দ করা হয়েছে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (৩০টি):
১। মেকানিক্যাল – ১২টি
২। ইলেকট্রিক্যাল – ১০টি
৩। ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স – ৫টি
৪। মাইনিং – ৩টি
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (৩০টি):
১। মেকানিক্যাল – ১৩টি
২। ইলেকট্রিক্যাল – ১০টি
৩। ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স – ৭টি
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
১। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং)
এই পদের জন্য এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অথবা মাইনিং বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
২। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং)-
যোগ্যতা:
এই পদের জন্য এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান অথবা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা থাকতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
আবেদনকারীদের ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালে সংশ্লিষ্ট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে। যাঁরা আগে অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ নিয়েছেন, বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন অথবা অন্য কোথাও কর্মরত রয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীদের আগে NATS পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে।
মাসে কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে?
প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস – ১২,৩০০ টাকা।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস – ১০,৯০০ টাকা।
পাশাপাশি, প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করবে সংস্থা। তবে খাবারের খরচ এবং বিদ্যুতের বিল নিজেদের বহন করতে হবে। সংস্থার ক্যান্টিনে ভর্তুকিযুক্ত হারে খাবার পাওয়া যাবে। ছুটির ক্ষেত্রে বছরে ১৪ দিন নৈমিত্তিক ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটির সুযোগ রয়েছে।
কী ভাবে হবে নিয়োগ?
এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। ডিগ্রি বা ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করা হবে। শূন্যপদের তুলনায় ১:৫ অনুপাতে প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সংশ্লিষ্ট সংরক্ষণ নীতি মেনেই প্রার্থী নির্বাচন করা হবে।
নির্বাচিত প্রার্থীদের সঙ্গে এক বছরের প্রশিক্ষণের জন্য অ্যাপ্রেন্টিসশিপ চুক্তি করা হবে। তবে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে WBPDCL-এ স্থায়ী চাকরি পাওয়ার কোনও নিশ্চয়তা নেই।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এর সরকারি ওয়েবসাইট www.nats.education.gov.in-এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সেখান থেকে এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করার পরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সরকারি ওয়েবসাইট www.wbpdcl.co.in এ গিয়ে Apply Online লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময় প্রার্থীদের বৈধ ই-মেল আইডি, মোবাইল নম্বর, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথি জমা দিতে হবে। একজন প্রার্থী কেবল একটি বিভাগেই আবেদন করতে পারবেন।
সময়সীমা:
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ নভেম্বর, ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর, ২০২৬।
আবেদন লিংক:https://apprenticeship.wbpdcl.co.in/
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
