চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরকারি দৈনিক মজুরিতে কর্মসংস্থানের সুযোগ নিয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের RUSA 2.0 (কম্পোনেন্ট-১০) প্রকল্পের অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক (Agricultural Labour) পদে ৫০ জন কর্মী নিয়োগ করবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও প্রকল্পভিত্তিক। গত ১৪ জুলাই থেকে অফলাইনে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু করেছে এবং চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, আবেদনকারীর স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, কৃষিক্ষেত্র, কৃষি খামার, কৃষি গবেষণা খামার বা কৃষি-সংক্রান্ত কাজে কমপক্ষে পাঁচ বছরের পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট Scientist, Principal Investigator, Farm Superintendent অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র জমা দিতে হবে। ফলে যাঁদের কৃষিকাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এই নিয়োগ।
এই নিয়োগে কি কাজ করতে হবে?
প্রার্থীদের বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে জমি প্রস্তুত করা, বীজ বপন, চারা রোপণ, সেচের কাজ, ফসলের পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লট ও নার্সারির রক্ষণাবেক্ষণ-সহ কৃষি-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে।
বেতন: পারিশ্রমিক পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত দৈনিক মজুরি অনুযায়ী প্রদান করা হবে। তবে বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রকল্পভিত্তিক নিয়োগ হওয়ায় ভবিষ্যতে স্থায়ী চাকরির দাবি করা যাবে না।
আবেদন করবেন কীভাবে?
এই নিয়োগের জন্য শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্ধারিত আবেদনপত্র (Application Form) পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব-স্বাক্ষরিত (Self-attested) জেরক্স কপি সংযুক্ত করে নির্ধারিত ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
পাশাপাশি আবেদনের সঙ্গে জমা দিতে হবে, পূরণ করা আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও কৃষি কাজের ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতার শংসাপত্র , আধার কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্রের কপি
একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
ঠিকানা: রুসা ২.০ (RUSA 2.0)
মাননীয় উপাচার্যের দপ্তর
কলকাতা বিশ্ববিদ্যালয়
৮৭/১, কলেজ স্ট্রিট
কলকাতা – ৭০০০৭৩
এছাড়াও, আবেদনকারী রুসা ২.০ অফিসে সরাসরি জমা করতে পারেন।
নিয়োগ পদ্ধতি:
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রথমে জমা পড়া আবেদনপত্র যাচাই করবে। এরপর যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করে ইন্টারভিউ নেবে এবং প্রয়োজন পড়লে হাতের কাজ দেখতে পারে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিয়ে আবেদন করুন।
Kolkata University Agricultural Labour Recruitment Notification 2026: PDF Download
Application Form: Download Now

