সরকারি চাকরির খোঁজে থাকা এমএসসি পাশ বেকার যুবক যুবতী প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে একজন কর্মী নিয়োগ করবে। এই নিয়োগ হবে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট দিন ও সময়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হলেও প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত নির্বাচিত প্রার্থী কাজ করার সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (M.Sc.) ডিগ্রি থাকতে হবে। এছাড়া যেসব প্রার্থীর সেল কালচার, RNA Sequencing এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা রয়েছে এবং অন্তত ২ বছরের অভিজ্ঞতা আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে। তবে এই অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। এর সঙ্গে ২৪ শতাংশ হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) ও দেবে।
নিয়োগ পদ্ধতি ও ইন্টারভিউয়ে সময়সূচি:
ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী সোমবার ২৭ জুলাই ২০২৬ সোমবার দুপুর ১২টা থেকে। ইন্টারভিউয়ের স্থান Department of Biochemistry, University of Calcutta, 35 Ballygunge Circular Road, Kolkata – 700019।
প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন দুটি CV, সমস্ত শিক্ষাগত ও ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিজের সিগনেচারসহ এবং প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের উদ্দেশ্যে লেখা একটি আবেদনপত্র সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তি সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন হলে u.anindita@gmail.com ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতেও পারবেন।
University of Calcutta Project Assistant Recruitment Notification 2026: PDF Download

