★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

মাধ্যমিক ও আইটিআই পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি! CSIR-NGRI-তে টেকনিশিয়ান পদে নিয়োগ, বেতন প্রায় ৪০,০০০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি মাধ্যমিক ও আইটিআই (ITI) পাস করে একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে একটি সুখবর! দেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান,‌সিএসআইআর-ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (CSIR-NGRI), হায়দ্রাবাদ এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।  সম্পূর্ণ স্থায়ী পদে টেকনিশিয়ান-১ (Technician-1) নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কারিগরি ও আইটি বিভাগে মোট ২১ জন কর্মী নিয়োগ করা হবে।  এর মধ্যে কম্পিউটার/আইটি অ্যাসিস্ট্যান্ট পদেই শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি।

এছাড়া ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল প্ল্যান্ট) এবং ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি অ্যাসিস্ট্যান্ট বিভাগে ২টি করে পদ রয়েছে।  বাকি শূন্যপদগুলোর মধ্যে ফিটার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ডিজিটাল ফটোগ্রাফার, মেডিকেল ল্যাব এবং ফিজিওথেরাপি এই প্রতিটি বিভাগে ১টি করে কর্মী নিয়োগ করবে।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদন করার জন্য প্রার্থীদের কোনো স্বীকৃতিপ্রাপ্ত স্কুল বোর্ড থেকে বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করতে হবে।  এর পাশাপাশি, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) বা ন্যাশনাল/স্টেট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।  যদি কারও আইটিআই সার্টিফিকেট না থাকে, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত শিক্ষানবিস বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং অথবা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

বেতন স্কেল: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।  এছাড়াও বিভিন্ন সরকারি সুবিধা।
সব মিলিয়ে চাকরিতে যোগ দেওয়ার পর প্রতি মাসে শুরুতে আনুমানিক ৩৯,৯৭০ টাকা পর্যন্ত মোট বেতন পাওয়া যাবে।

আবেদন মূল্য: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়া বাকিদের আবেদন মূল্য দিতে না।  অনলাইন আবেদন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর। এবং অনলাইন আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবে এর জন্য সিএসআইআর এনজিআরআই (CSIR-NGRI) এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.ngri.res.in এ গিয়ে Careers সেকশনে ভিজিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি:
এই পদে নিয়োগের জন্য কোনো ইন্টারভিউ হবে না। সম্পূর্ণ পরীক্ষা এবং মেধার ভিত্তিতে চাকরি দেবে।  প্রার্থী বাছাই হবে দুটি ধাপে।  প্রথমে প্রার্থীদের নিজ নিজ কাজের দক্ষতার ওপর একটি প্র্যাক্টিক্যাল পরীক্ষা (ট্রেড টেস্ট) নেওয়া হবে, যা শুধু পাস করলেই চলবে।  এই পরীক্ষায় পাস করলে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে।  লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, ইংরেজি ও সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন থাকবে।  শেষে লিখিত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করবে।

CSIR-NGRI Technician Recruitment Notification 2026 PDF Download: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।