রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অধীনে ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেটে সাব-সার্ভেয়ার (Sub-Surveyor) পদে মোট ১ হাজার ১৪৫ জনকে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ অক্টোবর, ২০২৬ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তিদের মাসিক বেতন হবে ২৪,৭০০ টাকা থেকে ৬৩,৯০০ টাকা পর্যন্ত।
কতগুলো শূন্যপদ আছে?
এই নিয়োগে সাব-সার্ভেয়ার পদে মোট ১১৪৫টি স্থায়ী শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন:
নির্বাচিত প্রার্থীরা রাজ্য সরকারের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী পে লেভেল ৭ এ মাসে ২৪,৭০০ টাকা থেকে ৬৩,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শুধু মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে না। এর পাশাপাশি সার্ভে সংক্রান্ত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
যেমন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি AICTE অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অধিভুক্ত হতে হবে।
অথবা, আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত আইটিআই (ITI) থেকে সার্ভেয়ার পদে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। এর পাশাপাশি, ডিজিপিএস (DGPS) এবং/অথবা ইটিএস (ETS) প্রযুক্তির মতো আধুনিক জরিপ পদ্ধতির প্রয়োগসহ সার্ভে ও সেটেলমেন্টের কাজে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে লাগবে। এই অভিজ্ঞতা যেকোনো সরকারি তালিকাভুক্ত সংস্থা অথবা ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের অধীনে অনুমোদিত কোনো ভারতীয় জিআইএস (GIS) বা সার্ভে কোম্পানি থেকে প্রাপ্ত হতে হবে। তবে শর্ত থাকে যে, সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থাটিরও বড় মাপের মানচিত্র (Large scale mapping) এবং ভূমির রেকর্ড প্রস্তুতকরণের কাজে কমপক্ষে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
সাধারণভাবে এই পদে আবেদনকারীদের বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে বাংলা ভাষাজ্ঞানের এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের SC ও ST প্রার্থীরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন। পশ্চিমবঙ্গের OBC NCL প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে।
আবেদন মূল্য:
আবেদন করার জন্য ১১০ টাকা ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের SC ও ST প্রার্থী এবং ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধকতা থাকা যোগ্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। তবে অন্যান্য রাজ্যের SC/ST প্রার্থীরা এই ছাড় পাবেন না। OBC প্রার্থীদেরও আবেদন ফি দিতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩টে পর্যন্ত। আবেদনপত্র ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
কিভাবে WBPSC সাব-সার্ভেয়ার পদে আবেদন করবেন?
১/ প্রথমে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ ওপেন করুন।
২/ ওয়েবসাইটে গিয়ে সাব-সার্ভেয়ার পদের Advertisement No. 22/2024 বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন। এই আর্টিকেলের শেষেও বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী একবার দেখে নিন।
৩/ এবার এই লিঙ্কে ক্লিক করে
https://psc.wb.gov.in/candidateOTRegistration.jsp রেজিস্ট্রেশন করতে হবে।
৪/ এরপর আবেদনপত্রে আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা নিখুঁতভাবে পূরণ করুন।
৫/ এরপর আপনার ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা দিন। সবশেষে ফর্মটি ভালোভাবে মিলিয়ে নিন ঠিক আছে কি আপনার তথ্যগুলো এবং ঠিকঠাক থাকলে Submit করুন।
৬/ সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্টআউট রেখে দিন।
নিয়োগ পদ্ধতি:
সাব-সার্ভেয়ার পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় থাকবে ২টি পেপার।
প্রথম পেপারে বাংলা অথবা নেপালি ভাষার পরীক্ষা নেবে। এক ঘণ্টার এই পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে পেতে হবে অন্তত ৩০ শতাংশ, অর্থাৎ ১৫ নম্বর। এই পরীক্ষা মূলত যোগ্যতা যাচাইয়ের জন্য। প্রথম পেপারের নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ হবে না।
এরপর দ্বিতীয় পেপারের পরীক্ষা।দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। এই পরীক্ষায় ইংরেজি থেকে ৫০, প্রাথমিক গণিত থেকে ৫০ এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং থেকে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ, দ্বিতীয় পেপারে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। প্রশ্ন হবে মাল্টিপল চয়েস বা MCQ পদ্ধতিতে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
প্রথম পেপারে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় পেপারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধাতালিকা তৈরি করবে।
WBPSC SUB-SURVEYOR Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
