★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অষ্টম শ্রেণি পাশেই বনগাঁ পুলিশে চাকরি, ৮টি পদে নিয়োগ, বেতন ১৬ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য পুলিশের অধীনে চালক পদে চাকরির সুযোগ মিলছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত ১৫ তারিখ বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে চুক্তিভিত্তিক ড্রাইভার নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ৮টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৬ হাজার টাকা করে পারিশ্রমিক পাবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর হালকা চার চাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হতে হবে। যদি কোনো প্রার্থীর সরকারি, আধা-সরকারি কিংবা কোনো নামী বেসরকারি সংস্থায় গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকে, তবে তিনি নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে।

বয়স:
আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে যেহেতু নিয়োগটি বনগাঁ পুলিশ জেলায় হচ্ছে, তাই স্থানীয় এলাকার বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:
এখানে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করার পর যোগ্য প্রার্থীদের সরাসরি ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মোট ৪০ নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। এর মধ্যে গাড়ি চালানোর দক্ষতার (ড্রাইভিং টেস্ট) ওপর থাকবে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ থাকবে ২০ নম্বর।

এই তালিকায় নাম থাকা প্রার্থীদের চাকরিতে যোগ দেওয়ার আগে মেডিকেল ফিটনেস টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে।

আবেদন করতে হবে কিভাবে?
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট (https://wbpolice.gov.in) থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
আবেদনপত্রটি পুরণ করে । নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স কপি স্ব-প্রত্যয়িত করে যুক্ত করতে হবে।

কোথায় এবং কবে জমা দেবেন?
পূরণ করা আবেদনপত্রটি একটি খামে ভরে সরাসরি বনগাঁ পুলিশ লাইন্সের ডেপুটি (এপি) অফিসে গিয়ে জমা দেওয়া যাবে। এ ছাড়া রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও পাঠানো যাবে।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Dy. (AP) Office, Bongaon Police Lines, Bongaon, North 24 Parganas, West Bengal, Pin-742223।
• খামের ওপর স্পষ্ট করে লিখতে হবে— “APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2026”।

আবেদনের শেষ তারিখ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ অক্টোবর এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়ম মোতাবেক, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ঠিক ১৪ দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে নির্দিষ্ট দপ্তরে। সেই অনুযায়ী আগামী ২৯ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছে।

West Bengal 8th Pass Job Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।