★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

OBC NCL Certificate Apply Online 2026: সেন্ট্রাল OBC NCL সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি, চেক ও ডাউনলোড – কি কি ডকুমেন্টস লাগবে দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের বহু OBC প্রার্থীর মনে প্রশ্ন থাকে, রাজ্য সরকারের দেওয়া OBC সার্টিফিকেট থাকলেই কি কেন্দ্রীয় সরকারি চাকরি বা কলেজে ভর্তির ক্ষেত্রে OBC সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে? নাকি আলাদা করে Central OBC-NCL Certificate তৈরি করতে হবে? কেন্দ্রীয় সরকারি চাকরি, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা এবং কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই সার্টিফিকেট কেন গুরুত্বপূর্ণ, তা অনেকেই জানেন না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের এই প্রতিবেদনে জেনে নিন, Central OBC-NCL Certificate কী, কেন প্রয়োজন, কী কী কাজে লাগে এবং কিভাবে Central OBC NCL Certificate Apply করবেন ও কি কি ডকুমেন্টস লাগে বিস্তারিত।

Central OBC-NCL Certificate হলো এমন একটি শংসাপত্র, যার মাধ্যমে কোনও প্রার্থী কেন্দ্রীয় সরকারের নির্ধারিত OBC বা Other Backward Classes শ্রেণির অন্তর্ভুক্ত এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী Non-Creamy Layer-এর অন্তর্গত বলে প্রমাণ করতে পারেন।

এখানে OBC-এর সম্পূর্ণ নাম Other Backward Classes। আর NCL-এর অর্থ Non-Creamy Layer। সহজ ভাষায়, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী OBC শ্রেণির যে সমস্ত ব্যক্তি সংরক্ষণের সুবিধা পাওয়ার যোগ্য, তাঁদের কাছে এই শংসাপত্র থাকতে হবে।

Central OBC-NCL Certificate মূলত কেন্দ্রীয় সরকারের চাকরি, কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং যেসব পরীক্ষায় OBC-NCL সংরক্ষণের সুবিধা দেওয়া হয়, সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য OBC NCL Certificate এর প্রয়োজন হয়।

কিভাবে Central OBC NCL Certificate অনলাইন আবেদন করবেন – How To Apply Central OBC NCL Certificate Online West Bengal 2026

১) সর্বপ্রথম আপনাকে Cast Certificate এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা মেনুবারে কিংবা OBC – এখানে ক্লিক করে Apply For Central OBC NCL এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Apply For – Central সিলেক্ট করুন, এরপর Digitized Certificate – Yes করে নিচে সার্টিফিকেট নম্বর ও ইস্যু তারিখ উল্লেখ করে Verify করুন।

৪) এরপর নিচে আপনার ঠিকানা, মোবাইল নম্বর, ডকুমেন্টস নম্বর, ইনকাম সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

৫) আবেদন হয়ে গেলে Application Form, Service Details Form ও Acknowledgement স্লিপ পেয়ে যাবেন। এগুলো প্রিন্ট করে ডকুমেন্ট সহকারে নিকটবর্তী SDO অফিসে জমা করুন। এরপর Status চেক করুন ও Approved হয়ে গেলে অনলাইন থেকে ডাউনলোড করে নিন।

Central OBC Certificate Online Apply Link:- Apply Now 
Central OBC NCL Certificate Download Link:- Download Now 


Central OBC NCL Certificate Status Check Link:- Check Now 
Central OBC Certificate Online Apply Direct Link:- Apply Now 
★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।