Bangladesh Election 2026: আওয়ামী লীগহীন ভোটে বাংলাদেশ, কার দখলে যাচ্ছে ক্ষমতার মসনদ! এনসিপি কি পারবে তরুণদের মন জয় করতে?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০২৪ সালের ছাত্র-সাধারণ মানুষের মিলে জুলাই গণআন্দোলনের জেরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ, বৃহস্পতিবার প্রথমবার ভোটের মুখে বাংলাদেশ।  কড়া নিরাপত্তা বলয়ে সকাল সাড়ে সাতটা (ভারতীয় সময় সকাল সাতটা) থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ৮৪ দফা সংস্কার প্যাকেজের উপর গণভোট। ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে।  এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত। বিকেল সাড়ে চারটে (ভারতীয় সময় চারটে) পর্যন্ত একটানা ভোট চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একদিকে জনপ্রতিনিধি বাছাই, অন্যদিকে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘হ্যাঁ-না’ লড়াই দু’টি ভোট একসঙ্গে হওয়ায় বাড়তি চাপ প্রশাসনের ওপর।  ৪২,৭৭৯টি কেন্দ্রে ভোটারদের হাতে দু’রঙা ব্যালট। যার জন্য ফল প্রকাশ বা গণনায় দেরি হতে পারে।

নিরাপত্তায় নজরদারি চলছে কড়াকড়ি।  প্রায় ১০ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্ববৃহৎ ব্যবস্থা।  ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করছেন।  নজরদারিতে ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগহীন এই ভোটে মূল লড়াই বিএনপি ও তাদের একসময়ের মিত্র জামায়াতে ইসলামির মধ্যে।  ইউনুসের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগ ভেঙে দেওয়া হয় এবং যার ফলে নির্বাচনে অংশ নিতে পারেনি লীগ।  ভোটের আগে ‘নো বোট, নো ভোট’ স্লোগান তুলেছিল দলটি। দেশত্যাগী শেখ হাসিনাও অডিও বার্তায় কর্মীদের ভোট বর্জনের আহ্বান জানান।  ফলে আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণ কতটা হবে, সে দিকেও নজর রাজনৈতিক মহলের।

প্রথমবার নির্বাচনে লড়ছে ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  প্রতীক ‘শাপলা কলি’। বিভিন্ন কেন্দ্রে দলটির সক্রিয়তা নজর কেড়েছে।

মোট ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লক্ষই ৩৫ বছরের নিচে।  ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার ২ কোটির বেশি তরুণদের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ।  তবে নারী প্রতিনিধিত্বে বৈষম্য স্পষ্ট।  ৬ কোটির বেশি নারী ভোটারের দেশে প্রার্থী মাত্র ৭৮ জন।  ৫১টি দলের মধ্যে ৩০টি দলই কোনও নারী প্রার্থী দেয়নি।  জামায়াতে ইসলামি সরাসরি কোনও নারীকে টিকিট দেয়নি যা নিয়ে জোর চর্চা চলছে।

বগুড়ার ভোটার আসিফ ইকবাল বলছেন, “বিএনপির ঘাঁটি বলেই পরিচিত এলাকাগুলোতেও এ বার জামায়াত কড়া টক্কর দিচ্ছে।” সব মিলিয়ে, হাসিনা-পরবর্তী প্রথম এই ভোটে কার হাতে যাচ্ছে ক্ষমতার রাশ তা নিয়ে বাংলাদেশ জুড়ে টানটান উত্তেজনা।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।