ভূমিহীন কৃষকদের স্ট্যাটাসে বড় পরিবর্তন দেখা যাচ্ছে—“Payment File Generated”। গত শনিবার থেকেই ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের প্রথম কিস্তির ২০০০ টাকা করে যোগ্য ভূমিহীন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এর আগে গত ৭ ফেব্রুয়ারি ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না—৭ ফেব্রুয়ারি শনিবার থেকেই ভূমিহীন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী এখন ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কাজ শুরু হয়েছে।
ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করেছেন? কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে বা কেন টাকা পেতে দেরি হচ্ছে—এসব তথ্য এখন খুব সহজেই অনলাইনে জানা যাবে। এখন মোবাইল ফোনের মাধ্যমেই জানতে পারবেন আপনার ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের আবেদন ফর্মটি কৃষি অফিস থেকে এন্ট্রি হয়েছে কিনা। পাশাপাশি আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস (Status) কোন পর্যায়ে রয়েছে, তাও অনলাইনে সহজেই চেক করা যাবে।

ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে দুটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট সর্বোচ্চ ৪০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। যার মধ্যে প্রথম কিস্তির ২০০০ টাকা ইতিমধ্যেই অনেক ভূমিহীন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তবে বিভিন্ন কারণে অনেক আবেদন বাতিল (Rejected) বা হোল্ড (Hold) করে রাখা হচ্ছে। যেমন—কোনো আবেদনকারী যদি ফর্মে ভুল তথ্য দিয়ে আবেদন করেন বা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা না করেন, তাহলে সেই আবেদন বাতিল হতে পারে। এছাড়াও ফর্মের সঙ্গে জমা দেওয়া নথি পরিষ্কারভাবে বোঝা না গেলে বা ডকুমেন্টে সমস্যা থাকলে ডাটা এন্ট্রি অপারেটরদের এন্ট্রি করতে সমস্যা হয়, যার ফলে আবেদনটি সাময়িকভাবে হোল্ড করে রাখা হতে পারে।
ভূমিহীন কৃষক বন্ধুদের স্ট্যাটাসে কী কী পরিবর্তন দেখা যায়, তা দেখে নেওয়া যাক –
প্রথমে ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে গেলে স্ট্যাটাসে “Quick Registration” দেখা যায়। এরপর আবেদনকারীর সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড সম্পূর্ণ হলে স্ট্যাটাসে “Full Registration” দেখাবে। এরপর আবেদনটি ADA দপ্তর থেকে অনুমোদিত হলে স্ট্যাটাসে “ADA Approved” লেখা আসবে এবং আবেদনটি টাকা পাওয়ার পর্যায়ে চলে আসবে। সবশেষে যখন সরকার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবে, তখন স্ট্যাটাসে “Payment File Generated” দেখা যাবে। এই স্ট্যাটাস দেখালে সাধারণত খুব শীঘ্রই ভূমিহীন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়।
ভূমিহীন স্ট্যাটাস চেক পদ্ধতি দেখুন – Bhumihin Status Check Online Step By Step
১) ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানার জন্য সর্বপ্রথম মাটির কথা পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ভূমিহীন ক্ষেতমজুর স্ট্যাটাস চেক পোর্টালে আসতে পারবেন।
২) এরপর মাটির কথা পোর্টালে আসার পর হোম পেজে থাকা “ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প” – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) ক্ষেতমজুরের সহায়তা প্রকল্পে ক্লিক করতেই ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর এখানে থাকা Application Status এর নিচে Know your Application Status – এ ক্লিক করুন।

৪) এরপর নতুন একটি পেজ চলে আসবে, এখন যে ভূমিহীন কৃষকের আবেদনের স্ট্যাটাস জানতে চাচ্ছেন, তার ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এখন দেখে নিন আপনার আবেদন অনলাইন এন্ট্রি হয়েছে কিনা। যদি অনলাইন এন্ট্রি হয় থাকে তাহলে Quick Registration দেখতে পারবেন। এরপর ধাপে ধাপে স্ট্যাটাস এর পরিবর্তন আসবে। যেমন: Quick Registration → Full Registration → ADA Approved → Payment File Generated। আর সার্চ করার পর যদি No records found দেখতে পান, তাহলে আপনার আবেদন এখনো এন্ট্রি হয়নি, তবে খুব শীঘ্রই আপনার নাম ভূমিহীন পোর্টালে নথিভূক্ত হবে যদি আপনি একজন যোগ্য ভূমিহীন কৃষক হয়ে থাকেন।
ভূমিহীন ক্ষেতমজুর আর্থিক সহায়তা প্রকল্পের স্ট্যাটাস চেক লিংক – Bhumihin Status Check ডাইরেক্ট লিংক – Check Now
