আপনি যদি ইতিমধ্যেই AgriStack পোর্টালে Farmer ID তৈরি করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনার Farmer ID তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এখন আপনি নিজের Farmer ID-তে অন্য মৌজার জমির তথ্যও অনলাইনে যুক্ত করতে পারবেন। কীভাবে অনলাইনে অন্য মৌজার জমির তথ্য যুক্ত করবেন, আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কীভাবে আপনার Farmer ID-তে অন্য মৌজার জমির তথ্য অনলাইনে যুক্ত করবেন। পাশাপাশি, জমির তথ্য যুক্ত করার পর আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং আপনার Farmer ID-তে জমির পরিমাণ সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা, তা অনলাইনে কীভাবে যাচাই করবেন, সেই সমস্ত বিষয় বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
Farmer ID Land Add Online West Bengal – ফার্মার আইডিতে অতিরিক্ত জমির তথ্য কীভাবে যুক্ত করবেন?
১) সর্বপ্রথম আপনাকে AgriStack পোর্টালে প্রবেশ করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে যেতে পারবেন।
২) এরপর হোমপেজে থাকা Log In অপশনে ক্লিক করে Farmer অপশনটি সিলেক্ট করুন। তারপর রেজিস্টার করা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করুন।
৩) লগইন করার পর বাঁদিকে থাকা Update My Information অপশনে ক্লিক করুন। এরপর Non-KYC সিলেক্ট করে Land Ownership & Land Details অপশনে যান।
৪) এবার Additional অপশনটি সিলেক্ট করে Add New Land (Owned)-এ ক্লিক করুন। এরপর অন্য মৌজার জমির প্রয়োজনীয় তথ্য যুক্ত করে Verify করুন।
৫) সব তথ্য সঠিকভাবে পূরণ ও যাচাই করার পর Update Land Ownership & Land Details অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার অতিরিক্ত জমির তথ্য যুক্ত করার আবেদন জমা হয়ে যাবে।
৬) এরপর আপনার জমির তথ্য যাচাই ও অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। আবেদনটি Approve হয়ে গেলেই আপনার Farmer ID-র সঙ্গে অতিরিক্ত জমির তথ্য যুক্ত হয়ে যাবে।
AgriStack Farmer Land Add Status Check – ফার্মার আইডিতে জমি যুক্ত করার আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
১) সর্বপ্রথম আপনাকে AgriStack পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর আগের পদ্ধতি অনুসরণ করে রেজিস্টার করা মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২) লগইন করার পর বাঁদিকে থাকা View Update Request Status অপশনে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে থাকা Request Status অপশন থেকে আপনার জমির তথ্য যুক্ত করার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখে নিন।
৪) যদি সেখানে Approved লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার অতিরিক্ত জমির তথ্য যুক্ত করার আবেদন অনুমোদিত হয়েছে। আর যদি Pending লেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার আবেদনটি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Agristack Website Link:- Click Now
Farmer Id Registration Land Add Status Check Link:- Check Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
