সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার (CUSB) বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে মোট ২৪টি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ দেবে জেনে নিন
স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট অধীনে,
কৃষি বিভাগ (Subject/Specialization): এই বিভাগে ৩টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেবে।
অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন: এই বিভাগে ১টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করবে।
প্ল্যান্ট প্যাথলজি: এই বিভাগে ১টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করবে।
এনটোমোলজি: এই বিভাগে ১টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করবে।
স্কুল অফ ম্যাথেমেটিক্স, স্ট্যাটিস্টিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্স অধীনে,
স্ট্যাটিস্টিকস: এই বিভাগে ১টি অধ্যাপক পদে নিয়োগ দেবে।
স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড পলিসি অধীনে,
হিস্টোরিক্যাল স্টাডিজ অ্যান্ড আর্কিওলজি: এই বিভাগে ২টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেবে।
স্কুল অফ হিউম্যান সায়েন্সেস অধীনে,
সাইকোলজিক্যাল সায়েন্সেস: এই বিভাগে ১টি অধ্যাপক পদে নিয়োগ দেবে।
স্কুল অফ এডুকেশন অধীনে,
ফিজিক্যাল এডুকেশন: এই বিভাগে ১টি অধ্যাপক পদে নিয়োগ দেবে।
টিচার এডুকেশন: এই বিভাগে ২টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেবে।
এছাড়াও লিবারেল ডিসিপ্লিন অ্যান্ড পেডাগজি: এই বিভাগে ১১টি সহকারী অধ্যাপক (Assistant Professor) পদে নিয়োগ দেবে ( বিষয়গুলো হলো: গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি ও হিন্দি)।
বেতন স্কেল: অধ্যাপক পদের বেতন ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা।
সহযোগী অধ্যাপক পদের বেতন ১,৩১,৪০০ টাকা থেকে ২,১৭,১০০ টাকা। এবং সহকারী অধ্যাপক পদের বেতন ৫৭,৭০০ টাকা থেকে ১,৮২,৪০০ টাকা। মূলত এই বেতন স্কেল সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC) অনুযায়ী হবে।
শিক্ষাগত যোগ্যতা
অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (Ph.D.) ডিগ্রি থাকা লাগবে এবং উচ্চমানের জার্নালে অন্তত ১০টি গবেষণাপত্র প্রকাশিত থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের শিক্ষকতা বা গবেষণার কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে।
সহযোগী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি (Ph.D.) ডিগ্রি এবং স্নাতকোত্তর এ ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া অন্তত ৮ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং ইউজিসি তালিকাভুক্তি জার্নালে অন্তত ৭টি গবেষণাপত্র প্রকাশ হয়েছে এমন লাগবে।
সহকারী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর লাগবে। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই ইউজিসি (UGC) বা সিএসআইআর (CSIR) পরিচালিত NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন ফি: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২,০০০ টাকা। এবং বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:
৩০ মার্চ, ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত)।
কিভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হবে www.cusb.ac.in। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী সময় ৩০ মার্চ পর্যন্ত।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Central University Of South Bihar Recruitment Notification 2026: Download Now

