CSIR Kolkata MTS Job 2026: মাসিক বেতন ১৮ হাজার টাকা! রাজ্যে মাধ্যমিক পাশেই মিলবে এই সরকারি চাকরির সুযোগ, জানুন আবেদনের খুঁটিনাটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • রাজ্যে মাধ্যমিক পাশে সরকারি চাকরি ২০২৬
  • মাসিক বেতন ১৮ হাজার টাকা থেকে শুরু
  • CSIR এ Multi-Tasking Staff (MTS) নিয়োগ
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় সুযোগ। কেন্দ্র সরকারের তরফে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘সিএসআইআর-ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা’ (CSIR-IICB) মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগ শুরু হয়েছে।  শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি এই স্থায়ী পদে আবেদনের সুযোগ পাচ্ছেন চাকরিপ্রার্থীরা।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যায়, মোট ০৮টি শূন্যপদে ‘মাল্টি টাস্কিং স্টাফ’ (MTS) নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পাস। এছাড়াও উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: সপ্তম পে-কমিশনের পে-লেভেল ১ (১৮,০০০ – ৫৬,৯০০ টাকা) অনুযায়ী বেতন দেবে।  বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা মিলবে।

নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর যোগ্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি ওএমআর (OMR) শিটে অথবা কম্পিউটার বেসড টেস্ট (CBT) হতে পারে।  এছাড়াও পরীক্ষাটি হবে প্রার্থীদের ১২০ মিনিট সময়ের মধ্যে মোট ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে।  পরীক্ষার প্রশ্ন মূলত মাধ্যমিক (Class X) স্তরের ওপর ভিত্তি করে থাকবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, অঙ্ক, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি ভাষা থেকে প্রশ্ন থাকবে।  উল্লেখ্য যে, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে; প্রতিটি সঠিক উত্তরের জন্য ৩ নম্বর মিললেও ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কেটে নেওয়া হবে।

আবেদন ফি
জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা।  এছাড়া বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন কিভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://iicb.res.in/ এ থেকে আবেদন করতে হবে।

অনলাইন আবেদন শুরুর তারিখ : ০৫.০৩.২০২৬
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ০৪.০৪.২০২৬

CSIR-IICB Kolkata Multi-Tasking Staff (MTS) Recruitment Notification 2026: Download PDF 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।