HCL Recruitment Notification 2026: মাধ্যমিক পাশ করলেই চাকরি! HCL-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ২৮,১২০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে চাকরি ২০২৬
  • হিন্দুস্তান কপার লিমিটেডে চাকরির সুযোগ
  • মাসিক বেতন থাকবে ২৮,১২০ টাকা
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হিন্দুস্তান কপার লিমিটেড (HCL) রাজস্থানের খেতরি কপার কমপ্লেক্সে একাধিক ওয়ার্কম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  গত ৭ জানুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলোতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ হলেই।

কোন কোন পদে নিয়োগ করবে দেখে নিন—

১. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (WED) ‘B’:
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৮,২৮০ – ৫৭,৬৪০ টাকা এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই এছাড়াও টেন পাশ থাকলেও আবেদন করতে পারবেন।  তবে কাজের অভিজ্ঞতা সহ WED এর ফার্স্ট ক্লাস সার্টিফিকেট প্রয়োজন।

২. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (WED) ‘C’:
পদসংখ্যা: ৫
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৮,১২০ – ৫৫,৬২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই এছাড়াও টেন পাশ থাকলেও আবেদন করতে পারবেন।  তবে কাজের অভিজ্ঞতা সহ ওয়েড এর সেকেন্ড ক্লাস সার্টিফিকেট প্রয়োজন।

৩. চার্জম্যান (ইলেকট্রিক্যাল):
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।  তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,৭৪০ – ৭২,১১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের আবেদনের জন্য টেন পাশ হলেই হবে তবে তাদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।  পাশাপাশি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আইটিআই পাশরাও‌ এ পদে আবেদন করতে পারবে তাদের জন্য ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

৪. ইলেকট্রিশিয়ান ‘A’:
পদসংখ্যা: ২
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।  তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,৪৩০ – ৫৯,৭০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: টেন পাশ অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে আইটিআই পাশ।  তবে মাধ্যমিক পাশ দের ৭ বছরের কাজের অভিজ্ঞতা এবং আইটিআই পাশের জন্য ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও ওয়ারম্যান‌ সার্টিফিকেটের প্রয়োজন।

৫. ইলেকট্রিশিয়ান ‘B’:
পদসংখ্যা: ৩
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,২৮০ – ৫৭,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: টেন পাশ এবং ইলেকট্রিক্যাল বিষয়ে আইটিআই পাশ পাশাপাশি ৬ বছর ও আইটিআই পাশের জন্য ৩ বছরের কাজের অভিজ্ঞতা।  এছাড়াও সরকারি ইলেকট্রিক্যাল দপ্তর থেকে ওয়্যারম্যান পারমিট সার্টিফিকেট থাকা লাগবে।

নিয়োগ প্রক্রিয়া:
দুটি ধাপে নিয়োগ হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের একটি এমসিকিউ ভিক্তিক লিখিত পরীক্ষা।  এরপর দ্বিতীয় ধাপে ট্রেড টেস্ট ও রাইটিং এবিলিটি‌ টেস্টের মাধ্যমে নিয়োগ করবে।  একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে তবে তারজন্য আলাদা আলাদা আবেদন ফি দিতে হবে।

আবেদন ফি:
জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য নূন্যতম ৫০০ টাকা এ ছাড়া এস সি, এস টি ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি‌ দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে www.hindustancopper.com এর অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে এরপর ‘Career’ অপশনে গেলে নিয়োগ বিজ্ঞপ্তির পাশেই আবেদন লিঙ্ক পেয়ে যাবেন।  ওখান থেকেই অনলাইনে আবেদন করতে হবে।

HCL Recruitment 2026 Online Apply Link:- Click Now

HCL Recruitment Notification 2026 Download Link:- Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।