চীনকে পিছনে ফেলে ধান উৎপাদনে এক নম্বরে ভারত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারত।  সম্প্রতি কেন্দ্র থেকে উঠে এসেছে এ তথ্য।  চীন যে স্থান এতদিন দখল করে রেখেছিল।  অবশেষে চীনকে পিছনে ফেলে এখন বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভারত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রবিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ভারতের মোট ধান উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১৮ লাখ টনে, যেখানে চীনের উৎপাদন ১৪ কোটি ৭৮ লাখ টন।

চীনের তুলনায় ৪০ লাখ টন বেশি ধান উৎপাদনে রেকর্ড গড়েছে।  শুধু ধান উৎপাদনে থেমে থাকেনি পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাল রপ্তানি করছে ভারত।  ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর উদ্যোগে আয়োজিত দিল্লিতে মন্ত্রী এ তথ্য জানান।

এছাড়াও এদিন কৃষিমন্ত্রী ২৫ ধরনের ফসলে ১৮৪টি উন্নত জাতের বীজের সূচনা করেন। তিনি জানান এখন ধানসহ অন্য ফসলের আরও অধিক উৎপাদন ও খাদ্যশস্য নিরাপদ করতে নানা উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার।  এগুলো অর্জন হলে আরও এগিয়ে যাবে বিভিন্ন খাতে ভারত।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।