ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দল থেকে বাদ দেওয়ার জন্য, ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের অন্তবর্তী সরকার দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সব ধরনের সম্প্রচার ও প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। সোমবার বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ জারি করে এ কথা জানান।
৫ জানুয়ারি বাংলাদেশের ইউনূস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে হবে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কেবলমাত্র কলকাতা নাইট রাইডার্স (KKR) দল থেকে তাদের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা-এর পরিপ্রেক্ষিতে নিয়েছে বলে জানায়। বিজ্ঞপ্তি আরও বলেন এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, নিরাপত্তাজনিত কারণে আসন্ন ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকে সেই ম্যাচগুলি সরানোর জন্য অনুরোধ করেছে বলে জানিয়েছেন।
