চাকরি প্রার্থীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ। এবার কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগে ‘কাউন্সেলর’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৩টি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য ৫টি নির্দিষ্ট বিষয়ের যেকোনো একটিতে অনার্স স্নাতক হলেই আবেদন করা যাবে। ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নিচের যেকোনো একটি বিষয়ে অনার্সসহ স্নাতক (Honours Graduate) হতে হবে:
১. মনোবিজ্ঞান (Psychology)
২. সোশ্যাল ওয়ার্ক (Social Work)
৩. সমাজবিজ্ঞান (Sociology)
৪. নৃবিজ্ঞান (Anthropology)
৫. হিউম্যান ডেভেলপমেন্ট (Human Development এবং একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
আবেদন করা প্রার্থীদের কম্পিউটারে (MS Office) কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যদিও এই পদে নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় পারদর্শী হতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২০,০০০ টাকা মাসিক বেতন।
নিয়োগ পদ্ধতি:
এই পদে নিয়োগের প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে হবে। প্রথমে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে একটি শর্টলিস্ট (Shortlist) তৈরি করা হবে। বাছাই করা প্রার্থীদের এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
মোট ১০০ নম্বরের হবে, এরমধ্যে একাডেমিক স্কোর (৪০ নম্বর): মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর—এই চারটি স্তরের রেজাল্ট থেকে ১০ নম্বর করে মোট ৪০ নম্বর বরাদ্দ আছে। এছাড়া পূর্ব অভিজ্ঞতার জন্য ৫ নম্বর তবে যদি কারো সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রতি বছরের জন্য ১ নম্বর করে (সর্বোচ্চ ৫ নম্বর) যোগ হবে।
লিখিত পরীক্ষা ৪০ নম্বরের ও ইন্টারভিউ ১৫ নম্বরের হবে। এগুলোকে ভিক্তি করে মেধাতালিকা প্রকাশ করবে।
আবেদন করবেন কীভাবে
আগ্রহী প্রার্থীদের কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ মার্চ, ২০২৬
KMC Counsellor Recruitment Notification 2026 Download: PDF Download

