রাজ্যবাসীদের জন্য সুখবর। কলকাতা সিটি এনইউএইচএম (NUHM) সোসাইটির অধীনে স্বাস্থ্য বিভাগে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুরসভা দপ্তর। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আজ, ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ: মোট ১৩টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
বেতন স্কেল: মাসে ২২ হাজার টাকা পারিশ্রমিক দিবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বিভাগের পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান ও অঙ্ক থাকতে হবে। সাথে পশ্চিমবঙ্গ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) ডিগ্রি থাকা লাগবে। পাশাপাশি কম্পিউটারের এমএস অফিস এ পারদর্শী হতে হবে।
এই পদে আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই বাংলায় ভাষায় পারদর্শী হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
এই পদে নিয়োগ করবে দুই ভাবে। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের Shortlist হবে। এরপর এই বাছাই করা প্রার্থীদের ১৫ নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে। এই পরীক্ষায় অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার টেস্টের নম্বর মিলিয়ে ফাইনাল মেধা তালিকা তৈরি করবে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ৫ মার্চ, ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ, ২০২৬ ।
KMC Laboratory Technicians Recruitment Notification 2026: PDF Download
Kolkata Municipality Corporation Laboratory Technicians 2026 Online Apply: Click Now

