KMC Staff Nurse Recruitment 2026: কলকাতা পৌরসভায় স্টাফ নার্স পদে চাকরি 2026 – বেতন ২৫ হাজার টাকা, দেখুন আবেদন পদ্ধতি!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
KMC Staff Nurse Recruitment 2026
Highlights
  • কলকাতা পৌরসভা কর্পোরেশন থেকে নতুন চাকরির নোটিশ ২০২৬
  • কলকাতা পৌরসভা স্টাফ নার্স নিয়োগ ২০২৬
  • স্টাফ নার্স পদে নিয়োগ বেতন ২৫০০০ টাকা
  • স্টাফ নার্স পদে আবেদনের যোগ্যতা দেখুন
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কলকাতা পৌরসভার কর্পোরেশন থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স (KMC Staff Nurse Job 2026) পদে।  আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস থাকতে হবে Staff Nurse পদে আবেদন করার জন্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কলকাতা পৌরসভার কর্পোরেশনের তরফ থেকে ২৭শে ফেব্রুয়ারী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক ভাবে স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।  পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা Staff Nurse পদে অনলাইন আবেদন জানাতে পারবেন।

পদের নামঃ- স্টাফ নার্স (Staff Nurse)

বেতনঃ– স্টাফ নার্স পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে ২৫০০০ টাকা করে।

বয়সঃ– স্টাফ নার্স পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স থাকতে হবে, সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।  এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

শূন্যপদঃ– স্টাফ নার্স পদে ৮৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে কলকাতা পৌরসভা কর্পোরেশনের তরফ থেকে।

শিক্ষাগত যোগ্যতাঃ– প্রার্থীকে অবশ্যই Indian Nursing Council বা West Bengal Nursing Council স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে GNM (General Nursing and Midwifery) ট্রেনিং কোর্স সম্পন্ন করতে হবে।  অথবা প্রার্থীকে B.Sc Nursing কোর্স সম্পন্ন করতে হবে।  এছাড়াও— প্রার্থীর নাম অবশ্যই West Bengal Nursing Council-এ রেজিস্টার্ড থাকতে হবে।  আবেদনকারী প্রার্থীকে বাংলা ভাষায় দক্ষতা (Bengali language proficiency) থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি (Mode of Selection)

এই নিয়োগ প্রক্রিয়াটি মোট দুইটি ধাপে সম্পন্ন হবে।

  1. ডকুমেন্ট ভেরিফিকেশন (নথি যাচাই) – প্রার্থীদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে।
  2. ইন্টারভিউ – শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে।

চূড়ান্ত নির্বাচন করা হবে নিচের তিনটি বিষয়ের মোট নম্বরের ভিত্তিতে –

  • শিক্ষাগত যোগ্যতা
  • কাজের অভিজ্ঞতা
  • ইন্টারভিউ

যদি দুই বা তার বেশি প্রার্থীর নম্বর সমান হয়, তাহলে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • নম্বর রাউন্ড করা হবে না, অর্থাৎ দশমিকের পর ২ ঘর পর্যন্ত নম্বর গণনা করা হবে।
  • নির্বাচিত প্রার্থীদের ঘোষিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
  • ভবিষ্যতে কোনো পদ খালি হলে এই প্যানেল থেকে নিয়োগ করা হতে পারে।
  • এই প্যানেলের মেয়াদ থাকবে ১ বছর।

নম্বর বণ্টন (Scale of Scoring)

বিষয় নম্বর
উচ্চমাধ্যমিক (Class XII) ২০
GNM / B.Sc Nursing ৫০
কাজের অভিজ্ঞতা ১৫
ইন্টারভিউ ১৫
মোট ১০০

অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর

অভিজ্ঞতা নম্বর
১ বছরের কম
১ বছর বা তার বেশি কিন্তু ২ বছরের কম
২ বছর বা তার বেশি কিন্তু ৩ বছরের কম
৩ বছর বা তার বেশি কিন্তু ৪ বছরের কম
৪ বছর বা তার বেশি কিন্তু ৫ বছরের কম ১২
৫ বছর বা তার বেশি ১৫

আবেদন পদ্ধতিঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের স্টাফ নার্স পদে আবেদন জানাতে হবে অনলাইন।  এরজন্য www.kmcgov.in এই পোর্টালে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন ও ডকুমেন্টস আপলোড করতে হবে।  আবেদন শুরু হবে ০৯/০৩/২০২৬ থেকে চলবে ২৫/০৩/২০২৬ তারিখ পর্যন্ত।  অনলাইন আবেদন করার পর কোথাও কোনো ডকুমেন্ট পাঠাতে হবে না।  পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন কলকাতা পৌরসভা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট।  আবেদন করার পূর্বে নিচে থাকা নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন।

KMC Staff Nurse Recruitment 2026 Notification Download: Download Now 

Kolkata Municipal Corporation Recruitment 2026 Staff Nurse Online Apply: Apply Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।