রাত ৮টা থেকে ভোর ২টা পযর্ন্ত রাজ্যের নারীদের নিশ্চিন্ত যাতায়াতে বড় ঘোষণা, জেনে নিন কী কী নতুন উদ্যোগ নিল সরকার!

MD 360 NEWS
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাঁদের মনোবল বাড়াতে কলকাতা পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ (Pink Booth)।  সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, আজ থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মহিলা পুলিশকর্মীদের পরিচালনায় এই ‘পিঙ্ক বুথ’গুলি কাজ শুরু করবে। মূলত সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলি সক্রিয় থাকবে।  পাশাপাশি, আজ শনিবার থেকেই ‘শাইনিং’ (SHINING) নামে মহিলা পুলিশকর্মীদের একটি বিশেষ দল তৈরি করেছে।  এই দলটি রাত ৮টা থেকে ভোর ২টা পর্যন্ত ইএম বাইপাস (EM Bypass) এবং শহরের প্রধান সড়কগুলিতে টহল দেবে, যাতে কর্মজীবী মহিলারা রাতে যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন না হন।

যদিও জানা যায়, ‘পিঙ্ক বুথ’ আপাতত শ্যামবাজার, কাঁকুরগাছি, উল্টোডাঙা হাডকো মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা তে থাকছে। যা আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে।

সামনে বিধানসভা নির্বাচনের আগে এমন রাজ্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।  যদিও কলকাতা দেশের অন্যতম নিরাপদ মহানগরী হিসেবে পরিচিত, তবুও সাম্প্রতিক কিছু ঘটনায় আর. জি. কর আগস্ট ২০২৪, সাউথ ক্যালকাটা ল কলেজ জুন ২০২৫ বা দমদম মাইনর গ্যাং রেপ নভেম্বর ২০২৫ এই নিরাপত্তার দাবি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছিল।  এবার আরও জোরদার মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।  যদিও বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে সরকারের এই সিদ্ধান্তের ফল কতটা সুদূরপ্রসারী।

উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব এক্স হ্যান্ডেলে জানায়, “কলকাতা বহু বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।  আমি নিশ্চিত, এই দুটি নতুন উদ্যোগ শহরের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

প্রতিবেদনে: আনিসা‌ জেবা

Share This Article