চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT), পাটনা তাদের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ‘সুপারিনটেনডেন্ট’ (Superintendent) পদে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, মোট ২টি শূন্যপদে নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীদের ৩ মার্চ থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবে।
শিক্ষাগত যোগ্যতা: ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার্স ডিগ্রি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে (যেমন—ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ইত্যাদি) বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বেতন স্কেল: ৭ পে কমিশন অনুযায়ী মাসিক ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পাবেন।
বয়সসীমা: সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্ক্রিনিং, স্কিল টেস্ট, MCQ, বা লিখিত পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে।
আবেদন ফি: পিডব্লিউডি প্রার্থী ছাড়া বাকি সবাইকে ৮০০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন কিভাবে করবেন:
এই পদে আবেদন মূলত দু’ভাবে করতে হবে প্রথমে প্রার্থীদের এনআইটি পাটনার অফিশিয়াল থেকে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট আউট করে নিয়ে উল্লিখিত গুলোকে একত্রে করে। (মাধ্যমিক বা দশম শ্রেণির সনদ / জন্ম তারিখ প্রমাণ হিসেবে, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি সহ সব সেমিস্টারের মার্কশিট জমা দিতে হবে। SC, ST, OBC (NCL), EWS বা PwD প্রার্থীদের ভারত সরকারের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী বৈধ ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও, যদি প্রার্থীর কোন পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে, তবে আগের প্রতিষ্ঠানের লেটারহেডে ইস্যুকৃত অভিজ্ঞতার শংসাপত্র এবং অনলাইনে ফি প্রদানের রিসিভ) একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে: দ্য রেজিস্ট্রার (Registrar),
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা,
অশোক রাজপথ, পাটনা – ৮০০০৫, বিহার।
এছাড়াও ওই খামের ওপর লিখতে হবে: “Application for the post of Superintendent”
National Institute Of Technology Patna Superintendent Recruitment Notification 2026: PDF Download

