“মমতা-মোদি কেউ মুসলিমদের উন্নয়ন চায় না, ওরা ভাই-বোনের মতো”: দাবি ওয়াইসির

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গত ১ এপ্রিল বুধবার মুর্শিদাবাদ জেলার নওদায় আয়োজিত এক বিশাল জনসভায় তৃণমূল ও বিজেপি উভয় দলকেই কড়া ভাষায় আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-এর প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সমাবেশে ওয়াইসি বলেন যে, গত কয়েক দশকে কংগ্রেস, বামফ্রন্ট এবং বর্তমানের তৃণমূল সবাই মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু মুসলিমদের জীবনযাত্রার কোনো প্রকৃত উন্নতি ঘটায়নি ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন ওয়াইসি তথ্য তুলে ধরে জানান, পশ্চিমবঙ্গে মুসলিমরা মোট জনসংখ্যার হিসেবে প্রায় ৩০ শতাংশ হওয়া সত্ত্বেও সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব মাত্র ৭ শতাংশ ।  শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই এ রাজ্যের মুসলিমরা পিছিয়ে রয়েছে ।

এছাড়াও তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, মমতা এবং মোদি আদতে ‘ভাই-বোনের’ মতো এবং তাদের মধ্যে এক গোপন রাজনৈতিক ‘সেটিং’ রয়েছে ।  এঁরা কেউই মুসলিমদের উন্নয়ন চায় না । দুজনের মধ্যে কোনো তফাৎ নেই ।

ওয়াইসি বলেন, তৃণমূলের শাসনামলে কীভাবে রাজ্যে বিজেপির শক্তি ৩টি আসন থেকে বেড়ে ৭৭টিতে পৌঁছাল ।  তিনি আরও বলেন, ওয়াইসি টিএমসি এবং বিজেপি উভয় দলকেই সমালোচনা করে বলেন যে, দুই দলই মুসলিমদের শোষণ করছে ।

সবশেষে, আসাদউদ্দিন ওয়াইসি মঞ্চে উপস্থিত এজেউপি নেতা হুমায়ুন কবিরকে ‘ভাই’ বলে সম্বোধন করেন এবং তৃণমূল-বিজেপিকে রুখতে AIMIM ও AJUP র এই জোটকে আরও শক্তিশালী করার ডাক দেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।