বিধানসভা নির্বাচনের আবহে নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। এবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করল কমিশন। অভিযোগ উঠেছে যে, সরকারি পদে আসীন থাকা সত্ত্বেও তিনি শাসক দল তৃণমূলের হয়ে সরাসরি প্রচার কার্যে লিপ্ত ছিলেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড করা হচ্ছে।
২০২৫ সালের শুরুতে কাজে যোগ দেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি সহকারী রিটার্নিং অফিসার (ARO) হিসেবে দায়িত্ব পালনের সময় নিজের পদের অপব্যবহার করেছেন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তাঁর এই আচরণকে কমিশন ‘চরম গাফিলতি’ হিসেবে গণ্য করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, ৪ এপ্রিল সকাল ১১টার মধ্যে জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বিভাগীয় তদন্ত শুরু করে কমিশনকে রিপোর্ট দিতে হবে।
এর আগে নদিয়ার এক বিডিও-র বিরুদ্ধেও একই রকম অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন